রঞ্জিত ঘোষ, বাঁকুড়া , ২ আগস্টঃ উত্তরবঙ্গে যখন বৃষ্টির ঘনঘটা তখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আনাবৃষ্টি । বাঁকুড়ার মেজিয়া , গঙ্গাজলঘাঁটি , লটিয়াবনীসহ বিভিন্ন অঞ্চলের কৃষকরা আকাশের দিকে চেয়ে আছে একটা নিম্নচাপের আশায় , যাতে তারা চাষ করতে পারে । স্থানীয় কৃষকরা জানায় , আমরা ভাবতে পারছিনা যে এটা বর্ষাকাল আজ শ্রাবণ মাসের মাঝামাঝি সময় আমাদের এখনে এখনো পর্যন্ত কোনো ভারী বৃষ্টিপাত হয়নি । এর ফলে আমরা ধান চাষ করতে পারছি না এমনকি ধানের বীজতোলা গুলিও শুকিয়ে যাচেছ । আমরা সারাবছর এই ধান চাষের দিকেই তাকিয়ে থাকি , এবার যদি চাষ না হয় তাহলে আমাদের সংসার চালানো খুবই দুঃসাধ্য হয়ে পড়বে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ