মা আসছে ...

দক্ষিন দিনাজপুর জেলা আই এন টি টি ইউ সি র জেলা কনফারেন্স টোটো ওয়ালাদের

নিজস্ব প্রতিনিধি, বালুর ঘাটঃ দক্ষিন দিনাজপুর জেলার বালুর ঘাটে নাট্যমন্দির জেলার প্রত্যেকটা ব্লক থেকে টোটো চালক গন হাজির হন। তারা জানতে পারেন  পুরান ও নতুন দুই ধরনের টোটো কে বাতিল করার প্রতিবাদে আজকে এই সভা। জানা যায় পুরাতন টোটো ভেঙ্গে দিয়ে নতুন গাড়ি এবং নাম্বার প্লেট দিয়ে বসাতে হবে। এ ছাড়াও কেন্দ্র সরকার এই টোটো দের নিয়ে রাজনৈতিক খেলা খেলছে। অনেকেই এই বিষয় মেনে নিতে পারছেন। আজ বালুর ঘাটে নাট্য মন্দিরে টোটোওয়ালাদের নিয়ে জেলা আই এন টি টি ইউ সি র পক্ষ্যে থেকে জোড়ালো দাবি জানান। জেলা সভাপতি চন্দন ভৌমিক, ও রাকেশ বাবু জানান টোটো চালকদের কথা শুনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। 
এ দিকে টোটো চালক মন্টু মন্ডল, তহবুর আলম সহ শতাধিক টোটো ওয়ালাদের অনেক অভিযোগ ও সুবিধা ও অসবিধার কথা জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in