Latest News

6/recent/ticker-posts

Ad Code

আশা কর্মী ইউনিয়নের দিনহাটা 1নং ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো আজ

সংবাদ একলব্য,১১ আগস্টঃ AIUTUC পরিচালিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দ্বিতীয় দিনহাটা 1নং ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো আজ দিনহাটা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি পাঠাগারে ।
সম্মেলনের উদ্বোধন করেন AIUTUC DISTRICT SECRETARY কমরেড বিপুল ঘোষ । এছাড়া ও উপস্থিত ছিলেন সংগঠক কমরেড রিনা ঘোষ এবং প্রদীপ রায় । সম্মেলনে উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন এলাকায় কর্মরত 125 জন প্রতিনিধি । সম্মেলন শেষে 12 জনের একটি শক্তিশালী ব্লক কমিটি গড়া হয় । গীতা পাল কে সভানেত্রী এবং মঞ্জুলা খাতুন কে সম্পাদিকা করা হয়।
ফর্মাট প্রথা বাতিল করে প্রতি মাসে  ন্যূনতম 18000 টাকা বেতন ঘোষণা, পেনশন গ্রাচুইটি পি এফ চালুর দাবিতে প্রস্তাব গৃহীত হয়েছে এই সম্মেলনে ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code