Latest News

6/recent/ticker-posts

Ad Code

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি প্রাক্তন অর্থমন্ত্রী অরুন জেটলি

সংবাদ একলব্য,১০ আগস্টঃ সুষমা স্বরাজের প্রয়াণের পরপরই আবার আশঙ্কার মেঘ ভারতীয় রাজনীতিতে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি অরুণ জেটলি।
শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ভর্তি করা হল হাসপাতালে। দিল্লির এইমসে ভর্তি রয়েছেন তিনি, গতকাল সকালেই নিয়ে আসা হয় তাঁকে। এই বছরের গোড়ার দিক থেকেই স্বাস্থ্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন অরুণ জেটলি। হাসপাতালের কার্ডিও-নিউরো ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
একটি সূত্র জানিয়েছে, “তিনি পর্যবেক্ষণে রয়েছেন। এন্ডোক্রিনোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং নেফ্রোলজিস্ট সহ একাধিক ডাক্তার তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন।”
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code