দীপ রায়, খড়দহঃ নিজের বিয়ের বৌভাতের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে চারাগাছ বিলি করে নজির সৃষ্টি করলেন দীপাঞ্জন মন্ডল । খড়দহ থানার পাতুলিয়া ঘোষ পাড়ার বাসিন্দা দীপাঞ্জন মন্ডল পেশায় ব্যবসায়ী । গত ০৭-০৮-২০১৯ ছিল তাদের বৌভাতের অনুষ্ঠান। দীপাঞ্জনের পরিবারের সবাই গাছ অন্তপ্রাণ প্রাণ ।সারা বিশ্বজুড়ে যখন বৃক্ষ রোপনের উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে মন্ডল পরিবার কি করে চুপ করে থাকবে ?
প্রায় ৫০০জন অতিথিদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ ও সঙ্গে সচেতনতার পত্র। নববধূ "রিমি" ও এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে তার বন্ধু শুভজিত ঘোষ বলেন"মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে মন্ডল পরিবার যে উদ্যোগ নিয়েছে তাতে সাধুবাদ জানাই"। আর দীপাঞ্জন বাবু বলেন "এটা এমন কিছু নয় সমাজের প্রতি দায়-দায়িেত্ব আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে"।এলাকার সাধারণ মানুষ তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানায় ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ