ওয়েব ডেস্ক,২আগস্টঃ লোকসভায় ভরাডুবির পর ঘুরে দাড়াতে একের পর এক ঘোষনা করেই চলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে 'সবুজ বাঁচাও সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও' অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে আসছে উইপ্রো। এর ফলে কমপক্ষে ১০ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে এবং বাংলার তাঁতিদের নিয়ে জনকল্যাণমূলক কাজ করতে রাজ্যে আসছে মাইক্রোসফট। মমতা ব্যানার্জী আরও জানান, ৫০ একর জমি মাত্র ১ টাকায় দেওয়া হয়েছে। যার কারনে ১০ হাজার যুবক-যুবতী কর্মসংস্থান পাবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ