Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজনৈতিক সংঘর্ষ কোথায় গিয়ে দাঁড়াবে ? একটি পর্যালোচনা

শুভাশিস দাশঃ বড্ড শান্ত ছিল এই কোচবিহার । না বানিয়ে বলার জায়গা নেই । দিনের মতো উজ্জ্বল সত্যিটা বলতে সংশয় কোথায় ? কাগজ অথবা ইলেকট্রনিক মিডিয়া যেটাই দেখিনা কেন সকাল সকাল শুধুই সংঘর্ষের খবর ! আজ দেওয়ানহাট তো কাল শীতলখুচি । কোচবিহার জেলায় এই রাজনৈতিক সংঘর্ষ ছিল না এমনটা নয় তবে এরকম লাগামছাড়া সংঘর্ষ এর আগে দেখিনি এটা বলা যায় । এই রাজ্যের শাসক দলের সাথেই বিজেপি দলের মধ্যে এই সংঘর্ষ । কোথাও এ মার খাচ্ছে আবার কোথাও সে মার খাচ্ছে। বেচারী পুলিশ প্রশাসন এই সংঘর্ষ থামাতে হিমশিম খাচ্ছে। বিশেষ করেন লোকসভা নির্বাচন উত্তর পরিস্থিতি খুবি হতাশা ব্যঞ্জক ! এই তো এই তো বুধবার দুপুরে কোচবিহারের দেওয়ানহাট অঞ্চলে দুদলের সংঘর্ষ চরম আকার ধারণ করে । 
আসলে পরিস্থিতি একেবারে বদলে গেছে এখন কেবল দখলের লড়াই । শান্ত কোচবিহার কেবলই অশান্ত হয়ে উঠছে । কোচবিহারের শান্তি প্রিয় মানুষ চায় অবিলম্বে এখানে শান্তি ফিরে আসুক । রাজনীতি থাক রাজনীতির জায়গায় ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code