নগর প্রেম
অতনু টিকাইৎ
সন্ধ্যা নামছে, হঠাৎ ঘেঁষে
যেতে হবে- বললে হেসে
বুকের ভিতর পাখি যাপন
গোপন- ভীষণ অক্ষমতা।
রাস্তা ধারে, ট্রামের ভিতর
দুঃখ পোষা আমার শহর;
কেমন করে যায় শুকিয়ে
একটা দুটো কান্না রোজ!
মায়া ঝরা নিয়ন আলো,
কাছে দূরে ফুটপাতেরা,
বেলুন কিছু উড়ছে দেখো...
এমন সময় ছাড়তে মানা
অল্প পরে শেষ বাসেতে
বাদুড় ঝোলা আমরা দু'জন
এমন ভাবে আর কতদিন
ভাবতে ভাবতে চারটে বছর..
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ