নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক বড়সড় ও ঐতিহাসিক পরিবর্তনের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পঠনপাঠন শুরু হওয়ার আগে প্রাতঃকালীন প্রার্থনায় (Morning Assembly) ভারতের জাতীয় স্তোত্র বা গান 'বন্দে মাতরম' গাওয়া বাধ্যতামূলক করা হল।
বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের (School Education Department) প্রশাসনিক শাখার পক্ষ থেকে বিকাশ ভবন থেকে এই মর্মে একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে।
কী বলা হয়েছে নির্দেশিকায়?
নির্দেশিকায় (নং: 607 - SED (Admn.)/2026) স্পষ্ট ভাষায় জানানো হয়েছে যে, পূর্ববর্তী সমস্ত নির্দেশ এবং প্রথা বাতিল করে এই নতুন নিয়ম অবিলম্বে কার্যকর করা হচ্ছে। স্কুল শিক্ষা দপ্তরের অধীনে থাকা পশ্চিমবঙ্গের প্রতিটি বিদ্যালয়ে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে অ্যাসেম্বলিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের বাধ্যতামূলকভাবে এই জাতীয় গান গাইতে হবে। রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিবের (Additional Chief Secretary) স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলাশাসক, স্কুল পরিদর্শক (DI) এবং সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধ এবং জাতীয়তাবোধ জাগ্রত করার লক্ষ্যেই নতুন রাজ্য সরকারের এই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ভারত সরকারের জাতীয় স্তোত্র সংক্রান্ত নির্দেশিকাতেও স্পষ্ট উল্লেখ রয়েছে যে, পড়ুয়াদের মধ্যে জাতীয় পতাকার প্রতি সম্মান এবং দেশপ্রেম বৃদ্ধি করতে বিদ্যালয়গুলিতে দিন শুরু করার আগে সমবেত কণ্ঠে 'বন্দে মাতরম' গাওয়া উচিত। এবার সেই নিয়মকেই এ রাজ্যে সরকারিভাবে বাধ্যতামূলক করা হল।
'বন্দে মাতরম' গানের সম্পূর্ণ লিরিকস
বন্দে মাতরম্।
সুজলাং সুফলাং মলয়জশীতলাম্,
শস্যশ্যামলাং মাতরম্।
শুভ্রজ্যোৎস্না-পুলকিতযামিনীম্,
ফুল্লকুসুমিত-দ্রুমদলশোভিনীম্,
সুহাসিনীং সুমধুরভাষিণীম্,
সুখদাং বরদাং মাতরম্।।
কোটি-কোটি-কণ্ঠ-কল-কল-নিনাদ-করালে,
কোটি-কোটি-ভুজৈর্ধৃত-খরকরবালে,
অবলা কেন মা এত বলে।
বহুবলধারিণীং নমামি তারিণীম্,
রিপুদলবারিণীং মাতরম্।।
তুমি বিদ্যা, তুমি ধর্ম
তুমি হৃদি, তুমি মর্ম
ত্বং হি প্রাণা: শরীরে
বাহুতে তুমি মা শক্তি,
হৃদয়ে তুমি মা ভক্তি,
তোমারই প্রতিমা গড়ি মন্দিরে-মন্দিরে।।
ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিণী,
কমলা কমলদলবিহারিণী,
বাণী বিদ্যাদায়িনী,
নমামি ত্বাং
নমামি কমলাম্
অমলাং অতুলাম্
সুজলাং সুফলাম্ মাতরম্।।
বন্দে মাতরম্
শ্যামলাং সরলাম্
সুস্মিতাং ভূষিতাম্
ধরণীং ভরণীম্ মাতরম্।।
দেশ, রাজ্য ও শিক্ষা জগতের সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে!
🌐 sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ