Latest News

6/recent/ticker-posts

Ad Code

কানফাটানো আওয়াজ কিংবা চোখ ধাঁধানো আলোর দাপট রুখতে সচেতনতা প্রচার কোচবিহার ট্রাফিক পুলিশের

Coochbehar police Awareness
Coochbehar Police Awareness 

নিজস্ব প্রতিনিধি, সংবাদ একলব্য: কানফাটানো আওয়াজ কিংবা চোখ ধাঁধানো আলোর দাপট রুখতে এবার কোমর বেঁধে ময়দানে নামল কোচবিহার ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার কোচবিহারের মা ভবানী চৌপতি এলাকায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ সচেতনতা ও প্রচারমূলক কর্মসূচির (Awareness Program) আয়োজন করা হয়। এই কর্মসূচিতে স্বয়ং উপস্থিত ছিলেন কোচবিহার ট্রাফিক পুলিশের ওসি সুরেশ দাস।




শুধু সচেতনতা প্রচারেই ক্ষান্ত থাকেনি পুলিশ। এদিন মা ভবানী চৌপতি সংলগ্ন এলাকা এবং শহরের বিভিন্ন গ্যারেজ ও অটো পার্টসের দোকানে আচমকা বিশেষ অভিযান চালানো হয়। মূলত বাইক বা গাড়িতে বেআইনিভাবে ব্যবহৃত 'মডিফাইড একজস্ট' (Modified Exhaust), উচ্চ শব্দযুক্ত 'এয়ার প্রেসার হর্ন' (Air Pressure Horn) এবং তীব্র আলো উৎপাদনকারী 'এলইডি লাইট' (LED Light Installation)-এর বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।


কোনো দোকান বা গ্যারেজের মেকানিক যদি এই ধরনের বেআইনি শব্দবর্ধক যন্ত্র বা আলো বিক্রি করেন কিংবা গাড়িতে লাগিয়ে দেন, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে, যারা এই ধরনের মডিফাইড বা নিয়মবহির্ভূত গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন, তাঁদেরও কোনোভাবেই রেয়াত করা হবে না। মোটা টাকার জরিমানা সহ আইনগত পদক্ষেপ করা হবে চালকদের বিরুদ্ধেও। এমনটাই বার্তা দেওয়া হয় এদিন।


কোচবিহারের বাসিন্দাদের একাংশের মতে, কোচবিহার ট্রাফিক পুলিশকে মাঝেমধ্যেই এই ধরনের বিশেষ অভিযান ও সচেতনতা মূলক প্রোগ্রাম করতে দেখা যায়। পুলিশের এই ধারাবাহিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ নাগরিকরা।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code