Latest News

6/recent/ticker-posts

Ad Code

বৈভব-জুড়েল ঝড়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছল রাজস্থান রয়্যালস

RR into the ipl second QUALIFIER
RR VS SRH


টিকেন বর্মন, স্পোর্টস ডেস্ক, সংবাদ একলব্য: ২০২৬ এর এলিমিনেটরে মুখোমুখি পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস । মাল্লানপুর, নিউ চণ্ডীগড় এ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্যাট কামিন্স । রাজস্থান ব্যাটিং করতে নেমে ভৈভবএর বিধ্বংসী ব্যাটিংয়ের উপর ভর করে ২০ ওভার শেষে ২৪৩ রান করে ৮ উইকেট হারিয়ে । জবাবে হায়দ্রাবাদ ১৯.২ ওভারে ১৯৬ রান করে সব কটি উইকেট হারিয়ে । ম্যাচ জিতে রাজস্থান দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ২৯ তারিখ গুজরাটের সাথে এই মাঠেই ।





রাজস্থানের ইনিংস

টসে হেরে ব্যাটিং করতে নেমে রাজস্থান রয়্যালস করল ২৪৩ রান ।

রাজস্থানের শুরুটা হয়েছিল স্বপ্নের মত । ভৈবব একের পর এক বোলারকে পিটিয়ে দুরমুশ করছিলেন । একের পর এক গগনচুম্বী ছয় দেখতে পাওয়া গেলো ১৫ বছরের বিস্ময় কিশোরের হাতে । ৪ নম্বর ওভারেই করেন ১৬ বলে ৫৪ রান । পাওয়ার প্লে শেষ করে ৮০ রানে কোনো উইকেট না হারিয়েই । ৭.৬ ওভারে নিজস্ব ২৯ বলে ৯৭ রান করে সাজঘরে ফেরে ভৈভব। আউট হওয়ার আগে অবশ্য ভাঙলেন অনেক রেকর্ড । ১০.২ ওভারে যশস্বী ২৯ বলে ২৯ রান করে আউট হন । ১৩.৫ ওভারে ধ্রুব জুরেল ২১ বলে ৫০ রান করে আউট হন। ১৫.২ ওভারে ক্যাপ্টেন রিয়ান পরাগ আউট হন ১২ বলে ২৬ রান করে । পরের ওভারের প্রথম বলে দাসুন সানাকা আউট হন ৩ বলে ৫ রান করে । ১৮.১ ওভারে ডোনোভান ফেরেরা রান আউট হন ৯ বলে ১২ রান করে , ওভারের শেষ বলে জোফ্রা আর্চার আউট হয় । ১৯.২ বলে রান আউট হন নান্দ্রে বার্গার ।একসময় মনে হচ্ছিল ২৬০-৭০ রান তুলবে কিনত্তু শেষ মেষ ২৪৩ রানেই থেমে যায় । প্রফুল হিঙ্গে ৩ টি উইকেট । ইসান মালিঙ্গা , শিবাঙ্গ কুমার ও নীতীশ কুমার ১ টি করে উইকেট তুলে নেয় ।



হায়দ্রাবাদের ইনিংস

টস জিতে বোলিং নিয়ে একপ্রকার যেন ভুল ই করেছে ক্যাপ্টেন কামিন্স। ভৈভব আর ধ্রুব জুড়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে রাজস্থানের দেওয়া ২৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই উইকেট চলে যায় স্টার প্লেয়ার অভিষেক শর্মার ।ঈশান কিষাণ আর ট্রাভিস হেড হাল ধরার চেষ্টা করেন ,কিন্তু বিশাল বড় লক্ষ্য তাড়া করার জন্য দ্রুত রান তুলতে গিয়ে ২.৫ ওভারেই মাত্র ১১ বলে খেলে ৩৩ রান করে আউট হয়ে যেন ঈশান কিষাণ । পরের ওভারের তৃতীয় বলে আউট হন স্মরণ রবিচন্দ্রন মাত্র ব্যক্তিগত ১ রানে । ৪.৪ ওভারে আবার উইকেটের পতন হয় ট্র্যাভিস হেডের (৮ বলে ১৭ রান)। পাওয়ার প্লে শেষ হয় ৭১ রানে ৪ উইকেটের পতনে। ৬.৫ ওভারে আউট হন হেনরি ক্লাসেন , করেন ১০ বলে ১৮ রান । নীতীশ কুমার রেড্ডি আউট হন ২০ বলে ৩৮ রান করে । ১১.১ ওভারে প্যাট কামিন্সের উইকেট ও পড়ে যায় । সলিল অরোরা ১৪.৪ ওভারে ২১ বলে ৩৫ রান করে জাদেজার বলে আউট হয়ে যান । ১৭.৩ ওভারে ইসান মালিঙ্গাও আউট হয়ে সাজঘরে ফিরে যান । ১৯.২ ওভারে শিবাঙ কুমার এর লাস্ট উইকেট টিও পরে যায় । তিনি করেন ২৪ বলে ২৭ রান । ২৪৪ রান তাড়া করতে নেমে ১৯৬ রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ । জোফ্রা আর্চার ৩ টি , নন্দ্রে বার্গার , রবীন্দ্র জাদেজা এবং সুশান্ত মিশ্র ২ টি করে উইকেট তুলে নেয় , একটি নেয় যশ রাজ পুঞ্জা।




দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালস

৪৭ রানে রাজস্থান জয়ী হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য যোগ্যতা অর্জন করলো । এই মাঠেই ২৯ তারিখে রাজস্থান গুজরাট টাইটানস এর সাথে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার । জয়ী দল ৩১ তারিখে ফাইনাল খেলবে বেঙ্গালুরুর সাথে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে । এক কথায়, রাজস্থান ও গুজরাট দুই প্রতিদ্বন্দ্বী জেতার আশায় বুক বেঁধে মাঠের লড়াইয়ে নামবে জিতলেই ফাইনাল খেলার সুযোগ।


গুরুত্বপূর্ণ তথ্য 

🏆
প্লেয়ার অফ দ্যা ম্যাচ
বৈভব সূর্যবংশী
🍊
অরেঞ্জ ক্যাপ হোল্ডার
বৈভব সূর্যবংশী ৬৮০ রান
💜
পার্পল ক্যাপ হোল্ডার
ভুবনেশ্বর কুমার ২৬ টি উইকেট
ক্রিকেট আপডেট ২০২৬
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code