Latest News

6/recent/ticker-posts

Ad Code

'রাজনৈতিক শিকার', বললেন গ্রেফতার কোচবিহার পুরসভার কাউন্সিলর উজ্জ্বল তর

Coochbehar
Ujjal Tor arrested 

নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য: কোচবিহার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল তর-কে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এরপর শুক্রবার তাকে আদালতে তোলা হয়েছে। 



জানা গেছে, ২০২৬ এর প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগের দিন সন্ধ্যায় কুচবিহার শহরের দুই নম্বর ওয়ার্ডের এক অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে চান দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী তথা বর্তমান পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বা দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বোস। ঠিক সেই সময় সে বিজেপি কর্মীর বাড়ির সামনে উজ্জ্বল তর এবং তার ছেলেরা তাকে হেনস্থা করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরিপেক্ষিতে ওই বিজেপি কর্মী কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। সেই মামলাতেই গতকাল তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে এবং আজ তাকে আদালতে তোলা হয়েছে। 



তাকে আদালতের তোলার সময় চারিপাশে চোর চোর স্লোগান ওঠে। পাশাপাশি যখন তাকে থানা থেকে কোর্টের উদ্দেশ্যে নিয়ে আসছিল তখন বলেন রাজনৈতিক শিকার হয়েছেন তিনি।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code