নিজস্ব প্রতিবেদন: দিল্লি-এনসিআরে তিন দিনের পরিবহণ ধর্মঘটের জেরে ফল, সবজি-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে বড়সড় প্রভাব পড়তে শুরু করেছে। ২১ মে থেকে শুরু হওয়া এই ‘চক্কা জ্যাম’ কর্মসূচির ফলে রাজধানীর বিভিন্ন পাইকারি বাজারে ট্রাক ও পণ্যবাহী গাড়ির যাতায়াত ব্যাহত হয়েছে।
কেন এই ধর্মঘটের ডাক?
পরিবহণ সংগঠনগুলির অভিযোগ, বাণিজ্যিক গাড়ির উপর পরিবেশ ক্ষতিপূরণ চার্জ বা ‘গ্রিন সেস’ বৃদ্ধি এবং একাধিক আর্থিক চাপের প্রতিবাদেই এই ধর্মঘট ডাকা হয়েছে। আন্দোলনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস (AIMTC)। পরিবহণ সংগঠনের দাবি, গ্রিন সেসের নতুন হারে হালকা বাণিজ্যিক গাড়ির চার্জ ১৪০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা এবং ভারী গাড়ির ক্ষেত্রে ২৬০০ টাকা থেকে ৪০০০ টাকা করা হয়েছে। এতে পরিবহণ শিল্পের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে বলে অভিযোগ তাদের।
আজাদপুর মান্ডিতে ব্যাপক প্রভাব
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দিল্লির আজাদপুর মান্ডিতে, যা এশিয়ার অন্যতম বৃহৎ ফল ও সবজির পাইকারি বাজার হিসেবে পরিচিত। প্রতিদিন যেখানে প্রায় ৭ হাজার পণ্যবাহী গাড়ি আসে, সেখানে ধর্মঘটের কারণে গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের আশঙ্কা, আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলতে থাকলে বাজারে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম-সহ একাধিক সবজির দাম বাড়তে পারে। অনলাইন ডেলিভারি পরিষেবা, দুধ ও মুদি সামগ্রীর সরবরাহেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যান্য এলাকাতেও ব্যাহত পরিষেবা
এদিকে দিল্লি-এনসিআরের নোয়ডা, গুরগাঁও, গাজিয়াবাদ ও ফরিদাবাদ এলাকাতেও এই ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে। শিল্পাঞ্চল, পাইকারি বাজার এবং নির্মাণ ক্ষেত্রেও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দেশ ও রাজ্যের সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট এবং বাজারের খবরের জন্য চোখ রাখুন সংবাদ একলব্য-তে
🌐 sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ