নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আগামীকাল উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শিলিগুড়ি সংলগ্ন রাজ্য সরকারের উত্তরবঙ্গের প্রধান প্রশাসনিক সচিবালয় 'উত্তরকন্যা'-য় প্রস্তুতির পারদ তুঙ্গে। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামীকাল অর্থাৎ বুধবার উত্তরকন্যায় এক হাইপ্রোফাইল প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
জোরকদমে সাজগোজ:
মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তরকন্যা চত্বর সাজিয়ে তোলার কাজ চলছে জোরকদমে। গোটা চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। সিসিটিভি নজরদারি বাড়ানো এবং পুলিশি নিরাপত্তার মহড়া ইতিমধ্যেই শেষ করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন দফতরের পদস্থ আধিকারিক ও কর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ব্যস্ত সময় পার করছেন।
নজরে উত্তরবঙ্গের উন্নয়ন:
প্রশাসনিক সূত্রে খবর, এই বৈঠকে উত্তরবঙ্গের জেলাগুলির আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি এবং পরিকাঠামো উন্নয়নের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। জেলার প্রশাসনিক প্রধানদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক ঘিরে আমলা মহলেও তৎপরতা তুঙ্গে।
রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আগ্রহ:
মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর এই উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক এবং প্রশাসনিক— দুই মহলেই ব্যাপক আগ্রহ ও কৌতুহল তৈরি হয়েছে। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের নানা দাবি-দাওয়া এই বৈঠকের মাধ্যমে কতটা গুরুত্ব পায়, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ