মুর্শিদাবাদ, সংবাদ একলব্য: শ্রীপৎ সিং কলেজের প্রতীচী ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের ফলক উন্মোচন হলো। ছাত্রীনিবাসের সংস্কার এবং প্রতীচী ছাত্রাবাস নির্মাণ দুগার পরিবারের অর্থানুকূল্যে সংঘটিত হয়েছে।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার, প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক (ড.) রাজীব দুগর, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক অনুপম যশ। অন্যান্য অতিথিবর্গের মধ্যে ছিলেন মিস্টার প্রদীপ চোপড়া, মিস্টার সঞ্জয় দুগর, আন্না দুগর এবং অন্যান্য অধ্যাপকবৃন্দ।
এইদিন একই সাথে তৃতীয় পুনর্মিলন উৎসব ও প্রাক্তনী মিলন উৎসব পালিত হয় কলেজের রবীন্দ্র সভাকক্ষে। সেখানেই 'Indian Knwledge Syastem: Past Shaping the Future' ISBN যুক্ত বইটি (কলেজের থেকে প্রকাশিত) এই অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। প্রাক্তনীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবমিলিয়ে দুটি অনুষ্ঠানই হয়ে ওঠে সাফল্যমন্ডিত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ