Latest News

6/recent/ticker-posts

Ad Code

সরকারি প্রকল্পের টাকা পেতে অ্যাকাউন্টে DBT Link আছে তো? সহজেই অনলাইনে চেক করুন স্ট্যাটাস

Check DBT Link Status Online, Government Schemes, Aadhaar Bank Link, NPCI Bharat Aadhaar Seeding Enabler, ডিবিটি লিঙ্ক, আধার কার্ড
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি বা আধার লিঙ্ক আছে কি না, সহজেই অনলাইনে চেক করুন

নিজস্ব প্রতিবেদন, সংবাদ একলব্য: রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি (DBT - Direct Benefit Transfer) লিঙ্ক থাকা। সহজ কথায়, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। সামনেই বেশ কিছু সরকারি প্রকল্পের নাম পরিবর্তন হয়ে নতুনভাবে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকলে প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে বা টাকা আসাও বন্ধ হয়ে যেতে পারে।

তাই যারা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পান, তাঁদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি বা আধার লিঙ্ক সক্রিয় রয়েছে কি না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি স্ট্যাটাস চেক করার জন্য ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে বসেই অনলাইনে তা সহজে চেক করা যায়।

কীভাবে চেক করবেন ডিবিটি স্ট্যাটাস?

ডিবিটি স্ট্যাটাস চেক করার জন্য নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন:

  1. প্রথমেই আপনাকে এনপিসিআই (NPCI)-এর অফিসিয়াল ওয়েবসাইট npci.org.in -এ যেতে হবে।
  2. ওয়েবসাইটের হোমপেজে 'Consumer' (কাস্টমার) অপশনের অধীনে থাকা 'Bharat Aadhaar Seeding Enabler' (ভারত আধার সিডিং এনাবেল) অপশনটিতে ক্লিক করতে হবে।
  3. এরপর 'Aadhaar Mapper Status' অপশনে গিয়ে আপনার আধার কার্ডের নম্বরটি নির্ভুলভাবে বসাতে হবে।
  4. আধার নম্বর দেওয়ার পর সেখানে থাকা ক্যাপচা (Captcha) কোডটি নির্দিষ্ট জায়গায় টাইপ করে 'Check Status' বাটনে ক্লিক করতে হবে।
  5. এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত বা রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে (স্ক্রিনে মোবাইল নম্বরের শেষ চারটি সংখ্যা দেখাবে)।
  6. সেই ওটিপি-টি নির্দিষ্ট বক্সে বসিয়ে 'Confirm' বাটনে ক্লিক করতে হবে।

ওটিপি দিয়ে কনফার্ম করার পরেই স্ক্রিনে আপনার আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম (যেমন- State Bank of India) এবং ম্যাপিং স্ট্যাটাস বা ডিবিটি স্ট্যাটাস (যেমন- Enabled for DBT) পরিষ্কারভাবে দেখতে পাবেন। কবে থেকে এই লিঙ্কটি সক্রিয় রয়েছে, সেই তারিখটিও সেখানে দেখা যাবে।

যদি স্ট্যাটাসে 'এনাবেল' (Enabled) দেখায়, তবে চিন্তার কোনো কারণ নেই, আপনার অ্যাকাউন্টে বর্তমান সরকারের প্রকল্পের টাকা সরাসরি চলে আসবে। আর যদি লিঙ্ক না থাকে, তবে অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করতে হবে।

সরকারি প্রকল্প ও টেকনোলজি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code