Latest News

6/recent/ticker-posts

Ad Code

পথ দুর্ঘটনায় ধরা পড়েও মিলল মুক্তি, আইনি নথির অভাবে জামিন পেলেন অপসারিত বিডিও প্রশান্ত

Prasanta Barman
Prasanta Barman

কলকাতা, সংবাদ একলব্য: সল্টলেকের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যা খুন সংক্রান্ত মামলার কোনও নথি আদালতে পৌঁছোল না। এমনকি আদালতে হাজির হননি তদন্তকারী আধিকারিকও (IO)। ফলে পুলিশের হাতে ধরা পড়ার পরও মঙ্গলবার সন্ধ্যায় ১,০০০ টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়ে বাড়ি চলে গেলেন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ।



মদ্যপ অবস্থায় পথ দুর্ঘটনার ঘটনায় গ্রেফতার হন প্রশান্ত বর্মন

মদ্যপ অবস্থায় ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন সোমবার রাতে আটক হয় পুলিশের হাতে। যে প্রশান্ত বর্মনকে পুলিশ এতদিন খুঁজে পাচ্ছেন না সেই প্রশান্ত বর্মন মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বিধান নগরের সাচি মোড়ে ধাক্কা মারে এক পথচারীকে এবং সেই মুহূর্তে একজন পথ চলতি মানুষ ভিডিও করে এবং প্রশান্ত বর্মনকে চিনে ফেলে এবং ভিডিও করার সময় প্রশান্ত বর্মন নিজের মুখ ঢাকেন মাস্ক দিয়ে। এদিন পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় পরে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ২৮১, ১২৫বি এবং মোটর ভেহিকল আইনের ১৮৪ ও ১৮৫ ধারায় মামলা রুজু করে মঙ্গলবার বারাসত আদালতে হাজির করা হয়েছিল।



স্বর্ণব্যবসায়ী খুনের নথি পৌঁছাল না আদালাতে, অনুপস্থিত আইও 

মঙ্গলবার সন্ধ্যায় বারাসত আদালতে শুনানির সময় বিচারক ওই বিডিও-র বিরুদ্ধে থাকা মূল মামলা অর্থাৎ স্বর্ণব্যবসায়ী খুনের নথি দেখতে চান। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও বিধাননগর পুলিশ বা তদন্তকারীদের পক্ষ থেকে খুনের মামলার কোনও নথি বা শোন অ্যারেস্টের আবেদন আদালতে পেশ করা সম্ভব হয়নি। বেপরোয়া গাড়ি চালানোর মামলাটি জামিনযোগ্য হওয়ায়, খুনের মামলার নথির অনুপস্থিতিতে আদালত প্রশান্ত বর্মণকে জামিন দিয়ে দেয়। এই ঘটনায় পুলিশের সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা।



স্বর্ণব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন


উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর নিউটাউন থানা এলাকার যাত্রাগাছির খালধার থেকে সল্টলেকের দত্তাবাদের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার অপহৃত দেহ উদ্ধার হয়। এই খুনের অন্যতম প্রধান অভিযুক্ত হলেন অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ। কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিলেও এতদিন তিনি পুলিশের নাগালের বাইরে ছিলেন। অবশেষে সোমবার রাতে একটি পথ দুর্ঘটনার সূত্রে পুলিশের হাতে এলেও আইনি নথির অভাবে জামিন পেয়ে গেলেন তিনি।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code