সমীর হোসেন, দিনহাটা, সংবাদ একলব্য: দিনহাটা মহাকুমা হাসপাতালের নানা সমস্যা নিয়ে হাসপাতালের সুপারকে ডেপুটেশন দিল DYFI। শুক্রবার এই ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেতা শুভ্রালোক দাস, মনিরুল মিয়া, সৌরভ চন্দ, স্পন্দন রায়, রনি মোদক প্রমূখ।
১৮ দফা দাবি সম্বলিত এই দাবি পত্র হাসপাতালে সুপার ডাক্তার রঞ্জিত মন্ডলের হাতে তুলে দেবার সময় সমস্যাগুলি নিয়ে আলোচনা হয়।
এদিনের এই ডেপুটেশন দেবার সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দিনহাটা মহকুমা হাসপাতালের পরিবেশ তোলা নিতে গিয়ে পড়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে মদের বোতল পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালের এমন কিছু এলাকা রয়েছে যেখানে রাতের অন্ধকার নামলেই একশ্রেণীর সমাজবিরোধীদের আড্ডাখানায় পরিণত হয়। যা হাসপাতালের পরিবেশকে কলুষিত করে তুলেছে। একটি সরকারি হাসপাতালের মধ্যে এ ধরনের পরিস্থিতি খুবই উদ্বেগ জনক। পাশাপাশি তারা বলেন, কোভিড পরিস্থিতির সময় দিনহাটা মহকুমা হাসপাতালে শিশু মঙ্গল সমিতির পক্ষ থেকে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছিল। সেই অর্থ কিভাবে ব্যয় করা হয়েছে, কোন খাতে সেই অর্থ ব্যবহার করা হয়েছে তা মানুষ জানতে পারেনি। একটি সরকারি হাসপাতালে সঙ্গে সমিতি কিভাবে যুক্ত হল তা নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। কাজেই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা দরকার।
তারা বলেন, হাসপাতালের যে প্রয়োজনীয় চিকিৎসক যেমন নেই, তেমনি সাফাই কর্মীও নেই। হলে হাসপাতালের যেখানে সেখানে নোংরা আবর্জনার স্তুপ জমে থাকে প্রতিনিয়ত। এই সমস্যা সমাধানের জন্য সরকারের উদ্যোগ নেওয়া দরকার।
এদিন সংগঠনের তরফ থেকে এক প্রতিনিধি দল হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করে তার হাতে দাবি পত্র তুলে দেবার সময় সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমস্যাগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে।
সাংবাদিক - সমীর হোসেন
বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সিটিজেন জার্নালিস্ট হিসেবে সাংবাদিকতা জগতে পা রাখেন। বর্তমানে তিনি এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত। কোচবিহার জেলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে শুরু করে রাজনীতির ময়দান— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ