BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তপন বর্মন, দিনহাটা, সংবাদ একলব্য: দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটি-র উদ্যোগে সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ২০২৬ এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক (মাদ্রাসা) ২০২৬ পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া ৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।



মাধ্যমিক কৃতিদের সংবর্ধনা 

অনুষ্ঠানে মাধ্যমিক ২০২৬ পরীক্ষায় ষষ্ঠ স্থানাধিকারী দীপ্ত রাগনাথ ও সুচিস্মিতা পণ্ডিত, সপ্তম স্থানাধিকারী স্নেহাস্মিতা বর্মন, দশম স্থানাধিকারী সৌগত পাল ও শ্রেয়সী সাহাকে সংবর্ধিত করা হয়। পাশাপাশি মাধ্যমিক (মাদ্রাসা) ২০২৬ পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারী মুন্সিরহাট হাই মাদ্রাসার ছাত্র মিজানুর রহমানকেও সম্মাননা জানানো হয়।




উল্লেখ্য, দীপ্ত রাগনাথ, সুচিস্মিতা পণ্ডিত, সৌগত পাল ও শ্রেয়সী সাহা গোপালনগর এম এস এস উচ্চ বিদ্যালয়-এর শিক্ষার্থী। এছাড়াও শ্রেয়সী সাহা দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়-এর ছাত্রী।



শিক্ষার্থীদের বাবা-মাকেও সংবর্ধনা

সংস্থার পক্ষ থেকে প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে সঞ্চয়িতা ও স্মারক প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বাবা-মাকেও সংবর্ধনা জানানো হয়, যা অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য ও জীবনের স্বপ্নের কথাও তুলে ধরে।



অনুষ্ঠানে উপস্থিতি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটি-র বিশিষ্ট শিক্ষক ও সদস্যবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন আরসাদুর জামান, কাজল হক, তহিদুল হক, সৌমিতা বর্মন, বাবলি দেব, প্রলয় ভট্টাচার্য্য, মনোরঞ্জন বর্মন ও স্বপন বর্মন।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy