নিজস্ব প্রতিবেদন, কলকাতা, সংবাদ একলব্য: আজ ২৩শে এপ্রিল ১৬ জেলার ১৫২টি আসনে শুরু হয়েছে ভোট গ্রহণ। দ্বিতীয় পর্বে ২৯ এপ্রিল ৭ জেলার ১৪২ টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। SIR-এর পর ভোটদানে রাজ্যবাসীর সুবিধার্থে নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির তরফে জানানো হয়েছে, ১২টি নথির যেকোনও একটি থাকলেই ভোট দিতে পারবেন আপনি।
কোন ১২টি নথি লাগবে আপনার?
- ১ এর মধ্যে প্রথমেই রয়েছে আধার কার্ডের নাম
- ২ MGNREGA জব কার্ড থাকলে ভোট দিতে পারবেন
- ৩ ছবি রয়েছে এমন ব্যাঙ্কের বা পোস্ট অফিসের পাস বই
- ৪ শ্রম মন্ত্রকের দেওয়া স্বাস্থ্য বিমা প্রকল্পের স্মার্ট কার্ড।
- ৫ আপনার ড্রাইভিং লাইসেন্সও এই ক্ষেত্রে কাজে লাগবে
- ৬ প্যান কার্ড দিয়েও আপনি ভোট দিতে পারবেন
- ৭ শ্রম মন্ত্রকের প্রকল্পের আওতায় দেওয়া স্মার্ট কার্ড
- ৮ ভারতীয় পাসপোর্ট দিয়ে ভোট দিতে পারবেন
- ৯ ছবি সহ পেনশনের নথি থাকলেও ভোট দিতে পারবেন।
- ১০ কেন্দ্রীয় সরকার, রাজ্য় সরকার বা পাবলিক লিমিটেড কোম্পানির দেওয়া কর্মীদের সচিত্র পরিচয়পত্র কাজে লাগবে
- ১১ এমপি, এমএলএ ও এমএলসি দ্বারা জারি করা সরকারি পরিচয় পত্র থাকলে ভোট দিতে পারবেন
- ১২ ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের দ্বারা প্রদত্ত অক্ষমতার আইডি কার্ড যা UDID বলে পরিচিত।
রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচন। আজ প্রথম দফায় ১৫২ কি আসনে চলছে ভোট গ্রহন। পরবর্তী দফা ২৯শে এপ্রিল। এরপর ৪ঠা মে ফল ঘোষনা। প্রথম দফার নির্বাচনে সকাল থেকেই ভিড় জমতে দেখা যাচ্ছে ভোটকেন্দ্রগুলিতে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সকাল সকাল মানুষ হাজির হচ্ছেন বুথে বুথে। কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ পর্ব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ