Latest News

6/recent/ticker-posts

Ad Code

বঙ্গের ভোটে কড়া নজরদারি! ডায়মন্ড হারবারে দায়িত্বে যোগীরাজ্যের 'এনকাউন্টার স্পেশালিস্ট' অজয় পাল শর্মা

বঙ্গের ভোটে কড়া নজরদারি! ডায়মন্ড হারবারে দায়িত্বে যোগীরাজ্যের 'এনকাউন্টার স্পেশালিস্ট' অজয় পাল শর্মা

ডায়মন্ড হারবারে পুলিশ পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মা

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার ভোটের আগে নির্বাচন কমিশনের কড়া নজরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার। ভোটারদের ভয় দেখানো এবং হুমকি বন্ধ করতে বদ্ধপরিকর কমিশন ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। আর এই নজরদারি আরও জোরদার করতে এবার বড় চমক দিল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটের আগে নতুন যে ১১ জন পুলিশ পর্যবেক্ষককে বঙ্গে পাঠানো হয়েছে, তাঁদের তালিকার একেবারে প্রথমেই রয়েছেন উত্তরপ্রদেশের দাপুটে আইপিএস অফিসার অজয় পাল শর্মা (IPS Ajay Pal Sharma)। যোগীরাজ্যে যিনি 'এনকাউন্টার স্পেশালিস্ট' বা 'সিঙ্ঘম' নামেই বেশি পরিচিত।

বিশেষজ্ঞদের মতে, মূলত ডায়মন্ড হারবারে ভোটের দিন কড়া নজরদারির জন্যই দক্ষিণ ২৪ পরগনায় এই দুঁদে অফিসারকে নিয়োগ করেছে কমিশন। ইতিমধ্যেই সেখানে ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় কড়া নির্দেশিকা জারি করেছে কমিশন এবং কয়েক ঘণ্টার মধ্যেই বাইকবাহিনীর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

কে এই অজয় পাল শর্মা?

পাটিয়ালার সরকারি মেডিক্যাল কলেজ থেকে বিডিএস পাশ করে পুলিশে যোগ দেন লুধিয়ানার বাসিন্দা অজয়। তিনি ২০১১ সালের আইপিএস ব্যাচের উত্তরপ্রদেশ ক্যাডারের অফিসার। বর্তমানে তিনি প্রয়াগরাজের অতিরিক্ত সিপি-র (ACP) দায়িত্ব সামলাচ্ছেন। উত্তরপ্রদেশের পুলিশ মহলে তাঁর কড়া মেজাজ এবং দাপটের কারণে তিনি 'এনকাউন্টার স্পেশালিস্ট' হিসেবে পরিচিত।

এর আগে নয়ডা, রামপুর, শামলি, জৌনপুরের মতো এলাকাগুলোতে পোস্টিং থাকাকালীন 'মাফিয়ারাজ' দমনে তিনি নজির গড়েছেন। চলতি বছরেই তিনি আইজি (IG) পদে উন্নীত হয়েছেন। এবার বঙ্গের হাইভোল্টেজ নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষকের গুরুদায়িত্ব তাঁর কাঁধেই তুলে দিল জাতীয় নির্বাচন কমিশন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code