Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোটারদের ভয় দেখালে চরম শাস্তির মুখে পড়তে হবে থানার ওসিকে! বেনজির হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

ভোটের আগে কড়া নির্বাচন কমিশন: ভোটারদের ভয় দেখালে সরাসরি সাসপেন্ড ওসি-আইসি!

রাজ্যে অবাধ নির্বাচনে পুলিশকে নির্বাচন কমিশনের কড়া বার্তা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। কোনো এলাকায় ভোটারদের ভয় দেখানোর চেষ্টা হলে এবার সরাসরি শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট থানার ওসি (OC) বা আইসিদের (IC)। সামান্যতম গাফিলতি বা ভুলত্রুটিও যে বরদাস্ত করা হবে না, তা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিল কমিশন। রবিবার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এক বিশেষ বৈঠকে স্পেশাল অবজার্ভার এন কে মিশ্র পুলিশ আধিকারিকদের এমনই কড়া বার্তা দিয়েছেন।

আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। কিন্তু তার আগেই বিভিন্ন জায়গা থেকে ভোটারদের ভয় দেখানো এবং বাইক বাহিনীর দাপাদাপির খবর কমিশনের কাছে এসে পৌঁছচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে এই ঘটনাগুলিকে বড় বাধা বলে মনে করছে তারা। এই পরিস্থিতি মোকাবিলায় রবিবার সকালে কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনের কর্তারা। স্পেশাল অবজার্ভার স্পষ্ট জানিয়েছেন, কোনো পুলিশ কর্মী নির্বাচনে পক্ষপাতিত্ব করলে বা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাঁকে সরাসরি সাসপেন্ড করা হবে। শুধু তাই নয়, ভোট মিটে যাওয়ার পরেও কমিশন এই শাস্তি প্রত্যাহার করবে না বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কমিশনের কড়া নির্দেশিকা একনজরে:

  • গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর: যেসব দুষ্কৃতীর নামে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা (Arrest Warrant) রয়েছে, রবিবার রাতের মধ্যেই যেকোনো উপায়ে তাদের পাকড়াও করতে হবে। ভোটের আগে কাউকেই জেলের বাইরে রাখা যাবে না। যাদের খুঁজে পাওয়া যাবে কাশী, তারা যেন কোনোভাবেই এলাকায় ঢুকতে বা প্রকাশ্যে ঘুরে বেড়াতে না পারে, তা নিশ্চিত করার দায়িত্ব ওসিদের।
  • নিষ্ক্রিয়তায় চরম শাস্তি: ভোটারদের ভয় দেখানোর অভিযোগ পেয়েও যেসব থানা নিষ্ক্রিয় রয়েছে এবং নিয়মমাফিক এফআইআর (FIR) বা মামলা রুজু করছে না, তাদের বিরুদ্ধে বেনজির ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কোনো এলাকায় ভোটারদের ভয় দেখানো হলে সেখানকার ওসি বা আইসিকে রেয়াত করা হবে না।
  • বিস্ফোরক উদ্ধার: প্রতিটি থানা এলাকায় তল্লাশি চালিয়ে বিস্ফোরক উদ্ধারের ওপর বিশেষ জোর দিয়েছে কমিশন। যদি কোনো থানা এলাকা থেকে এখন বিস্ফোরক উদ্ধার না হয়, তবে পরবর্তীতে সেই থানা কর্তৃপক্ষকে চরম শাস্তির মুখে পড়তে হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code