Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিএলও-র গাফিলতিতে ভোট দিতে পারলেন না তরুণী, ভোটের পরদিন স্লিপ পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়ল গ্রাম

highcourt
বিএলও-র গাফিলতিতে ভোট দিতে পারলেন না তরুণী

মালদা, সংবাদ একলব্য: বিএলও'র গাফিলতিতেতে ভোট দিতে পারলেন না তরুণী। ভোটের দিন বারবার স্লিপ চেয়েও পাননি ভোটের স্লিপ। পরদিন স্লিপ পৌঁছাতেই ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। 


BLO কে ঘিরে বিক্ষোভ


ভোট শেষের পরের দিন তরুণীর বাড়িতে ভোটার স্লিপ পৌঁছলেন বি এলও, স্বীকার করে নেন ভোটার তালিকায় তার নাম রয়েছে। তরুণীর পরিবার সহ এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। BLO কে ঘিরে বিক্ষোভ দেখান গোটা গ্রামবাসী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাঁচল থানার সিহিপুর গ্রামে। কাঠগড়ায় মালদার চাঁচল বিধানসভার সিহি পূর গ্রামের ২২৩ নং বুথের বিএলও আখতার হোসেন। 


ঠিক কি অভিযোগ?


ভোটার স্লিপ না পেয়ে ভোট দিতে পারেননি তরুণী হুশনারা বেগম। অভিযোগ, গতকাল বিএলও'র কাছে বারবার ভোটার স্লিপ চেয়েছেন। কিন্তু তাকে দেওয়া হয়নি।এদিন তার বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে। তারপরেই শুরু হয়েছে বিক্ষোভ।




যদিও গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়েছেন BLO আক্তার হোসেন। তিনি বলেন দুই ব্যক্তিকে এক ভেবেই এই ঘটনা ঘটেছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code