Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্রেফতারির আশঙ্কা উদয়নের! দ্বারস্থ হলেন মহকুমাশাসকের, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Dinhata tmc leader udayan Guha
মহকুমা শাসকের দ্বারস্থ উদয়ন গুহ

দিনহাটা, সংবাদ একলব্য: আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। এবার তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ককে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন কোচবিহারের তৃণমূল নেতা। 


গ্রেফতারির আশঙ্কা নিয়ে উদয়নের বক্তব্য


সোমবার সাংবাদ মাধ্যমে তিনি অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় এজেন্সিগুলি পরিকল্পিতভাবে শাসক দলের নেতা-কর্মীদের মনোবল ভাঙতে এই পদক্ষেপ নিচ্ছে। তৃণমূল নেতা উদয়ন গুহের দাবি অনুযায়ী, একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত 'ট্রাবল মেকারস' তালিকায় তৃণমূলের ১০ জন বিধায়কের নাম রয়েছে। এই তালিকায় কোচবিহার থেকে পরেশ অধিকারী এবং উদয়ন গুহর নাম থাকায় জেলা রাজনীতিতে শোরগোল পড়েছে।



ভোটের দিন বা তার আগে তৃণমূলের সক্রিয় বিধায়কদের গৃহবন্দি বা গ্রেফতার করে এলাকা থেকে দূরে রাখার ছক কষা হচ্ছে এমনটাই অভিযোগ দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহের। বিধায়করা যাতে সাধারণ কর্মী ও ভোটারদের সাথে দেখা করতে না পারেন, সেই উদ্দেশ্যেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে তাঁর দাবি।


বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের 

এদিন দেখা যায় উদয়ন গুহ এই আশঙ্কায় দিনহাটা মহকুমা শাসক করণে মহকুমাশাসক এর সঙ্গে দেখা করেন। পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত বিজেপি মহিলাদের মধ্যে বাড়ি বাড়ি মাতৃশক্তি কার্ড বিলির কাজ কাজ করে চলেছে বিজেপি এমনটাই জানান তিনি। 


গ্রেফতারির আশঙ্কা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল 

উল্লেখ্য, ইতিমধ্যে সম্ভাব্য গ্রেফতারি এড়াতে তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ৮০০ জন নেতা-কর্মীকে গ্রেফতারের আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে তৃণমূল। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code