Latest News

6/recent/ticker-posts

Ad Code

ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন

Abhishek
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন 
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। ট্রাইবুনালে যে ভোটারদের তথ্য নিষ্পত্তি হয়েছে, তাঁদের নাম কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে। তবে বিবেচনাধীন ভোটারদের মধ্যে মোট কত নাম উঠল এবং কত নাম বাদ গেল সে সংক্রান্ত পূর্ণ তালিকা প্রকাশ করা হবে বুধবার বিকেলে। এমনটাই কমিশন সূত্রে খবর।

কি ছিল আদালতের নির্দেশ?

গত ১৬ মে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ভোটের ৪৮ ঘণ্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেও, দেওয়া যাবে ভোট। সুপ্রিমকোর্টের নির্দেশ অনুসারে তালিকা প্রকাশ করলো কমিশন। আগামী ২৩শে এপ্রিল নির্বাচন প্রথম দফায়। প্রথম দফায় নির্বাচনের জন্য ২১শে এপ্রিল পর্যন্ত যাঁদের নাম ট্রাইব্যুনালে ছাড় পাবে তারা ভোট দিতে পারবে। আবার ২৯শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের আগে ২৭শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের নামে ছাড়পত্র দেবে তারা ভোট দিতে পারবে।

কোথায় দেখা যাবে তালিকা?

ভোররাতে ট্রাইব্য়ুনালের মাধ্যমে নিষ্পত্তি করা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। সংযোজন ও বিয়োজন দুইয়ের তালিকায় প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। যে বুথগুলিতে ট্রাইব্য়ুনালের মাধ্যমে নিষ্পত্তি নেই, সেখানে ক্লিক করলেই তা জানিয়ে দেওয়া হচ্ছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code