কলকাতা, সংবাদ একলব্য: ভোটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সর্বদা ফোন খোলা রাখতে হবে। এমনটাই জানালো কমিশন। আগামীকাল প্রলয় দফার ভোট। ইতিমধ্যে বিভিন্ন পোলিং স্টেশনে পৌঁছে গেছে ভোটকর্মীরা। এর মাঝেই জানা গেল ভোটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সর্বদা ফোন খোলা রাখতে হবে। অন্যথায় কঠোর পদক্ষেপ নেবে কমিশন।
ঠিক কি বলেছে কমিশন?
ভোটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সর্বদা ফোন খোলা রাখতে হবে। ফোন বন্ধ থাকা বা না-ধরার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। সব ধরনের পর্যবেক্ষক, জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও), পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারকে নিজেদের ফোন নম্বর ডিইও ওয়েবসাইটে তুলতে হবে। কমিশনের নির্দেশ, এই সমস্ত আধিকারিকদের ফোন বন্ধ রাখা চলবে না। ফোনে চার্জ রাখার ব্যবস্থাও তাদের করতে হবে।
আর কি নির্দেশ?
কমিশনের নির্দেশে বলা হয়েছে, ভোটার এবং প্রার্থীরা সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে না-পারলে তা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে গুরুতর অবহেলা হিসেবে বিবেচিত হবে।
কমিশনের থেকে আরো জানা যায়, রাজ্য, জেলা ও বিধানসভা কেন্দ্রের কন্ট্রোল রুমের ফোন নম্বরও প্রচার করতে হবে। ভোটের পরের দিন পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ