Latest News

6/recent/ticker-posts

Ad Code

কমিশনের বাইকে বিধিনিষেধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা!

highcourt case against eci bike riding order
বাইক চলাচলের ওপর বিধিনিষেধের বিরোধীতায় মামলা হাইকোর্টে

কলকাতা, সংবাদ একলব্য: ভোটের ঠিক আগে এবং ভোটের দিন বুথ এলাকায় বাইক র‍্যালির ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। পাশাপাশি বাইক চলাচলেও বিধি নিষেধ জারি করেছে কমিশন। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।



হাইকোর্টে চ্যালেঞ্জ

কমিশনের বাইক নিয়ে বিধিনিষেধের বিরোধীতা করে মামলা গড়িয়েছে হাইকোর্টে। বিচারপতি কৃষ্ণ রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী ২৩ এপ্রিল ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, বাইক ব্যবহারে নিষেধাজ্ঞায় সাধারণ মানুষ সমস্যায় পড়বে।




কড়া নির্দেশ কমিশনের

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণত ভোটের অন্তত ৭২ ঘণ্টা আগে থেকে নির্বাচনী এলাকায় কোনো ধরনের বাইক র‍্যালি বা মোটরবাইক মিছিল করা যাবে না। ভোট চলাকালীন বাইক ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা বা ভয় দেখানোর অভিযোগ নতুন নয়। সেই আশঙ্কা থেকেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে কমিশন।


র‍্যালিতে নিষেধাজ্ঞা: ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে (Polling day-2) থেকে কোনো প্রকার বাইক র‍্যালি বা মিছিল করা যাবে না।


নৈশকালীন বিধিনিষেধ: ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে মেডিকেল ইমার্জেন্সি বা পারিবারিক কোনো বিশেষ অনুষ্ঠানের (যেমন বিয়েবাড়ি ইত্যাদি) ক্ষেত্রে এই নিয়মে ছাড় মিলবে।


পিলিয়ন রাইডিং (পিছনে বসা): দিনের বেলা (ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা) বাইকের পেছনে কাউকে বসিয়ে যাতায়াত করা যাবে না। তবে স্কুল পড়ুয়াদের আনা-নেওয়া বা জরুরি চিকিৎসার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।


ভোটের দিনের নিয়ম: ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র ভোট দেওয়ার কাজে বা জরুরি প্রয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে বাইকে যাতায়াত করা যাবে।


তবে কমিশনের তরফে জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে (যেমন চিকিৎসা, পারিবারিক কাজ কিংবা স্কুলে শিশুদের নিয়ে যাওয়া-নিয়ে আসা) এই নিষেধাজ্ঞা বলবত হবে না। সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য যাঁরা বাইকে সওয়ার হবেন, তাঁদেরও ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code