Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে করতে হবে, ৮ নির্দেশ রয়েছে কমিশনের, সাংবাদিক বৈঠক কোচবিহার প্রশাসনের

DM, SP press meet coochbehar
প্রশাসনের প্রেসমিট 

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, সংবাদ একলব্য:- ২০২৬ এর বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে করতে হবে, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক এবং কোচবিহার জেলা পুলিশ সুপারকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালে কোচবিহার জেলাশাসক জিতীন যাদব।



সোমবার কোচবিহার জেলা শাসক দপ্তরের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি জানান, ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদের মোট ৮ টি নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন সম্পন্ন করার জন্য। যাতে করে কোন সমস্যা সৃষ্টি না হয় কোচবিহার জেলা জুড়ে সেই বিষয়কে সামনে রেখে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান মোতায়ন করা হয়েছে কোচবিহার জেলা জুড়ে সেই বিষয়কে সামনে রেখেই সাংবাদিক বৈঠক বলে জানান তিনি।

কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের কথায়

এ বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক জানান নির্বাচনের আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী কোচবিহারে মোতায়ন রয়েছে, সাধারণ মানুষের আত্মবিশ্বাস এর জন্য কাজ চালিয়ে যাচ্ছে। তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের আশ্বাস দিচ্ছেন যাতে তারা সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারেন। ইলেকশন কমিশন তাদের নির্দেশ দিয়েছেন যারা বৈধ ভোটার তাদের ভোট দিতে যাতে কোন অসুবিধা না হয় সেই দিকটা দেখার জন্য। এবং যারা অবৈধ ভোটার রয়েছে তাদেরকে কোনো রকম ভাবেই ভোট দিতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি।


এছাড়া তিনি আরো জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে কোচবিহার জেলার প্রত্যেকটি বুথের ভোট কেন্দ্রে। সাধারণ মানুষের যাতে কোন রকম অসুবিধা না হয় সেই দিকটাও নজর দিচ্ছেন তারা।


কোচবিহারে ভোটগ্রহণ

প্রসঙ্গত, আগামী ২৩শে এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর প্রথম দফাতেই কোচবিহার জেলায় ভোটগ্রহণ। ইতিমধ্যে সব রাজনৈতিক দলগুলি নিজেদের প্রচার জোর কদমে চালিয়ে যাচ্ছে। এদিকে প্রশাসনের তরফেও নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নিয়েছে। জায়গায় জায়গায় বসেছে নাকা চেকিং। চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। 

কোচবিহারের জেলাশাসকের সাংবাদিক বৈঠক, সাথে এসপি ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code