ডিজিটাল ডেস্ক, সংবাদ একলব্য: বাংলার নারীশক্তিকে সামনে রেখে বিধানসভা নির্বাচনের প্রচারে বড়সড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভা থেকে বাংলার মহিলাদের জন্য ‘১০ দফা গ্যারান্টি’ (Modi's Guarantees) ঘোষণা করলেন তিনি। যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি হলো বাংলায় বিজেপি সরকার গড়লে প্রত্যেক স্নাতক (Graduation) উত্তীর্ণ ছাত্রীকে এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
মোদীর ১০ গ্যারান্টি
- পশ্চিমবঙ্গে মা-বোনেদের উপর যারা অত্যাচার করে, তাদের কঠোরতম শাস্তি হবে। প্রতি ব্লকে মহিলা থানা তৈরি করা হবে। রাস্তায় সুরক্ষার জন্য বিশেষ স্কোয়াড তৈরি করা হবে।
- পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীতে মহিলাদবের বেশি করে নিয়োগ করা হবে।
- মাতৃশক্তি ভরসা কার্ডে বছরে ৩৬ হাজার টাকা সোজাসুজি মহিলাদের ব্যাঙ্কে পাঠানো হবে।
- মেয়েদের গ্র্যাজুয়েশনের জন্য ৫০ হাজার টাকা সাহায্য করবে।
- গর্ভবতী মেয়েদের জন্য ২১ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করবে।
- শিশুদের পুষ্টি যাতে সঠিক হয়, সেই লক্ষ্যে আরও ৩৬ হাজার টাকা দেবে।
- সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করা হবে। সব যোজনার থেকে বেশি সুদ মিলবে এখানে।
- মহিলাদের স্বনির্ভরতার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত মুদ্রা লোন দেওয়া হবে। লক্ষাধিক বোনকে লাখপতি দিদি করার জন্যও সাহায্য করা হবে।
- বাংলার কোটি কোটি বোন ও মেয়েদের আয়ুষ্মান যোজনার মাধ্যমে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে। সার্ভাইকাল ক্যান্সারের বিনামূল্য চিকিৎসাও মিলবে। এ ছাড়াও সিকেল সেলের পরীক্ষাও হবে বিনামূল্যে।
- পিএম অবাস যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গের গরীব পরিবারের বোনেদের নামে ঘরের রেজিস্ট্রি হবে। মেয়েরাই হবে মালিক। ব্যাঙ্কে দেড় লক্ষ টাকা দেওয়া হবে।
ভোটের এই আবহে মোদীর এই ‘৫০ হাজার টাকার গ্যারান্টি’ ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। কৃষ্ণনগরের এই জনসভাকে কেন্দ্র করে জেলা জুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা চোখে পড়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ