কেশপুর, পশ্চিম মেদিনীপুর: ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হল এক মহিলা ভোটারের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ১২ নম্বর সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের ২২৫ দীঘা বুথের বাস ভোটার। মৃত ভোটারের নাম ইসরাতন বিবি (৫৬), স্বামীর নাম লবাব জান আলী, বাড়ি সীমাগেরিয়া গ্রামে।
মৃত ওই মহিলার স্বামী বলেন, আমাদের ভোটার তালিকায় নাম নেই ৪ জনের শুধু আমার স্ত্রীর নাম ছিল। দীর্ঘদিন এই নিয়ে চিন্তাও করত সে। সকালবেলায় আমি তাকে নিয়ে ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু ভোট দেবে বাড়ি ফেরার পথে হঠাৎই মৃত্যু ঘটে।
ওই মৃত ভোটারের বাড়িতে যান কেশপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। তিনি জানান জ্ঞানেশ কুমারের জ্ঞানচক্ষু কবে খুলবে, ভোটার তালিকা থেকে পরিবারের চারজনের নাম বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনার। শুধু ওনার নাম ছিল তাই উনি দীর্ঘ দিন ধরে চিন্তায় ছিলেন। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে তার মৃত্যু ঘটে। এই মৃত্যু খুবই দুঃখ জনক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ