Latest News

6/recent/ticker-posts

Ad Code

West Bengal Election 2026: সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে কখন? দেখবেন কীভাবে?

West Bengal Election 2026: সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে কখন? দেখবেন কীভাবে?

SIR west bengal supplementary list
SIR, West Bengal Supplementary List 


কলকাতা: আজ প্রকাশ হওয়ার কথা সাপ্লিমেন্টারি লিস্ট আর সেই লিস্ট প্রকাশের সময় ছিল রাত ৯টা। কিন্তু সময় পেরিয়ে গেলেও প্রকাশিত হয়নি লিস্ট। সোমবার বিকেলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, হাই কোর্ট এর তরফে সই করা তালিকা পেয়ে গেছে কমিশন। আপাতত কমিশন এর কাজ চলছে। এরপরেই তালিকা প্রকাশ করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছিল কমিশন সূত্রে। 


কেন দেরি হচ্ছে তালিকা প্রকাশে?


বিভিন্ন প্রশাসনিক সূত্রে ও বিশেষজ্ঞদের মতে বিপুল সংখ্যক যাচাই, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা, তালিকা প্রকাশের আগে রাজ্যের ২৩টি জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য ভিড় ও উত্তেজনা মোকাবিলায় পুলিশ মোতায়েনের সহ একাধিক সমস্যার কারণে দেরি হচ্ছে। 

কখন প্রকাশ হবে সাপ্লিমেন্টারি তালিকা? 


কমিশন সূত্রে খবর, হাইকোর্ট থেকে স্বাক্ষর করা তালিকা পাওয়ার পর সেগুলো কাজ করতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে তারপর প্রকাশ হবে তালিকা। কিন্তু, ঠিক কখন তালিকা প্রকাশ হবে তা নির্দিষ্ট ভাবে জানানো হয়নি কমিশনের পক্ষ থেকে।

ভোটারদের উপর প্রভাব


এই দেরির ফলে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকেই বহু বছর ধরে ভোট দিয়ে এলেও এবার তাদের নাম তালিকায় থাকবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম সম্পূরক তালিকা প্রকাশের পর পর্যায়ক্রমে আরও তালিকা প্রকাশ করা হবে, যাতে বাকি মামলাগুলিও নিষ্পত্তি করা যায়।


সাপ্লিমেন্টারি তালিকা কোথায় দেখা যাবে? 


সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে তালিকা। পাশাপাশি আগামীকাল সংশ্লিষ্ট প্রশসানিক দফতরেও হার্ড কপি থাকবে বলে খবর। 


সম্পূরক ভোটার তালিকা প্রকাশে দেরির মূল কারণ প্রশাসনিক জটিলতা, বিপুল যাচাই প্রক্রিয়া, আইন-শৃঙ্খলার আশঙ্কা এবং রাজনৈতিক চাপ—সব মিলিয়ে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। ফলে নির্বাচন কমিশন সতর্ক পদক্ষেপ নিচ্ছে বলেই এই বিলম্ব বলে মনে করা হচ্ছে।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code