Latest News

6/recent/ticker-posts

Ad Code

রঙের উৎসবে শোকের ছায়া, দিনহাটায় পৃথক দুই পথ দুর্ঘটনায় মৃত্যু দুইজনের

রঙের উৎসবে শোকের ছায়া, দিনহাটায় পৃথক দুই পথ দুর্ঘটনায় মৃত্যু দুইজনের

Dinhata News


সমীর হোসেন, দিনহাটা: 

বুধবার দুপুরে দিনহাটার গীতালদহ ও রাধানগর কলোনি এলাকায় পরপর দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।




স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাধানগর কলোনি এলাকায় বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ভুট্টু সরকার। সেই সময় একটি দ্রুতগামী গাড়ি এসে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।




অন্যদিকে, তাপস দেবনাথ এক আত্মীয়ের বাড়ি থেকে বাড়ির দিকে আসছিলেন। অভিযোগ, গীতালদহের দেবনাথপাড়া এলাকায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


পরপর দুটি দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও এলাকাবাসী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি ঘটনারই তদন্ত শুরু হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code