Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোট ঘোষণার পরেই দিনহাটায় রক্তপাতের ঘটনায় চাঞ্চল্য!

ভোট ঘোষণার পরেই দিনহাটায় রক্তপাতের ঘটনায় চাঞ্চল্য! 

Dinhata TMC youth leader stabbed after election announcement
ছুরির আঘাতে আহত তৃণমূল নেতা ভর্তি হাসপাতালে 


দিনহাটায় ভোট ঘোষণার পরেই রক্তপাতের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের এক যুব নেতাকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে। ছুরি মারার অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

কোথায় এই ঘটনা?‌

কোচবিহার জেলার সীমান্তবর্তী শহর দিনহাটায় এই ঘটনা ঘটেছে। দিনহাটার ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় রবিবার রাতে এই ঘটনা ঘটেছে। ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের ২৭৭ নম্বর বুথের যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে ছুরি মারার অভিযোগ উঠেছে। 

ঠিক কি ঘটেছে? 

ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের ২৭৭ নম্বর বুথের যুব তৃণমূল সভাপতি সায়ন চক্রবর্তীকে বিজেপি নেতা প্রদীপ বর্মন ও দীপেন চক্রবর্তীর শ্যালক ছুরি দিয়ে কোমরে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিজেপির প্রতিক্রিয়া 

তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে হলেও এই ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি। 


রবিবার বিকেলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সন্ধ্যায় দিনহাটায় এরকম ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। 


রাজ্যে দুদফায় নির্বাচন ঘোষনা কমিশনের, জানুন বিস্তারিত: Click Here 

দিনহাটা-সহ কোচবিহার জেলার অন্যান্য খবর জানতে নজর দিন www.sangbadekalavya.in -এ 

সব সময়ের আপডেট ও ভিডিও নিউজ দেখতে নজর দিন Click Here 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code