হোলির দিনেও মধ্য কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
কলকাতা: হোলির দিনেও ভোটমুখী রাজ্যে নিরাপত্তা জোরদার রাখতে মধ্য কলকাতায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। বুধবার সকাল থেকে তালতলা থানা এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে টহল দেয় বাহিনীর জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। এলাকা চেনাতে তালতলা থানার পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
ঘোষণা হয়নি নির্বাচন, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী
রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশিত হয়নি। তবে যেকোনও দিন ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। পয়লা মার্চ প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় রুট মার্চ শুরু হয়েছে। ১০ মার্চের আগেই দ্বিতীয় পর্যায়ে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে বলে জানা গিয়েছে। কোন জেলায় কত বাহিনী মোতায়েন করা হবে, তা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
তালতলা থানা সংলগ্ন এলাকায় রুট মার্চ
এদিন তালতলা থানার সংলগ্ন রানী রাসমণি উচ্চ বিদ্যালয় চত্বরে, যা একটি ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত, সেখানেও রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনেও জওয়ানদের টহল দিতে দেখা যায়।
নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতেই এই রুট মার্চ বলে প্রশাসনের দাবি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ