Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোটের ইস্তাহারে ‘১০ প্রতিজ্ঞা’ মমতার! একাধিক বড় ঘোষনা?

TMC Manifesto 2026, Mamata Banerjee 10 promises, West Bengal Election 2026, Lakshmir Bhandar increase, TMC candidate list, তৃণমূল ইস্তাহার, দিদির ১০ প্রতিশ্রুতি, বিধানসভা নির্বাচন ২০২৬, সংবাদ একলব্য
তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার: বাংলার জন্য দিদির ১০ প্রতিশ্রুতি

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গত মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২৯১টিতে প্রার্থী দিয়েছে তারা। তিনটি আসন ছেড়ে দেওয়া হয়েছে অনীত থাপার দলকে। এরপর আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইস্তাহার বা 'ম্যানিফেস্টো' ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।

বাংলার জন্য দিদির ১০ প্রতিশ্রুতি

ইতিমধ্যেই রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার শুরু করেছে। এর মাঝেই আজ কালীঘাট থেকে বাংলার মানুষের জন্য '১০ প্রতিশ্রুতি' ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

একনজরে 'দিদির ১০ প্রতিশ্রুতি'

  • ১. লক্ষ্মীদের জয়, স্বনির্ভরতা অক্ষুণ্ণ: লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক ₹৫০০ বৃদ্ধি — সাধারণ মহিলাদের জন্য ₹১,৫০০ (বার্ষিক ₹১৮,০০০) এবং তফসিলি জাতি/উপজাতির মহিলাদের জন্য ₹১,৭০০ (বার্ষিক ₹২০,৪০০) করা হবে।
  • ২. যুবদের পাশে, জীবিকার আশ্বাস: জীবিকাহীন যুবদের ‘বাংলার যুব-সাথী’ প্রকল্পে মাসিক ₹১,৫০০ (বার্ষিক ₹১৮,০০০) আর্থিক সহায়তা প্রদান করা হবে।
  • ৩. বাজেটে কৃষি, কৃষকের হাসি: কৃষক পরিবারগুলিকে নিরবচ্ছিন্ন সহায়তা, ভূমিহীন কৃষকদের আর্থিক সাহায্য এবং কৃষিক্ষেত্রের সামগ্রিক উন্নয়নের জন্য ₹৩০,০০০ কোটি কৃষি বাজেট বরাদ্দ করা হবে।
  • ৪. নিশ্চিত বাসস্থান, চিন্তার অবসান: বাংলার সকল পরিবারের জন্য নিশ্চিত পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে।
  • ৫. ঘরে ঘরে নল, পরিশ্রুত পানীয় জল: বাংলার সমস্ত বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
  • ৬. স্বাস্থ্যের অধিকার, বাংলার সবার: প্রতি বছর প্রতি ব্লক ও টাউনে আয়োজিত হবে 'দুয়ারে চিকিৎসা' ক্যাম্প, যেখানে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে মানুষের দোরগোড়ায়।
  • ৭. শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ: ‘বাংলার শিক্ষাসাথী’-এর অধীনে সমস্ত সরকারি স্কুলের সামগ্রিক পরিকাঠামোর উন্নয়ন করা হবে।
  • ৮. পূর্বের বাণিজ্যের কাণ্ডারি, বাংলাই দিশারী: বিশ্বমানের লজিস্টিকস, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো এবং একটি অত্যাধুনিক গ্লোবাল ট্রেড সেন্টার স্থাপনের মাধ্যমে বাংলাকে উত্তর-পূর্ব ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা হবে।
  • ৯. প্রবীণদের পাশে, যত্নের আশ্বাস: বর্তমান সকল উপভোক্তার জন্য নিরবচ্ছিন্ন ভাতার সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সুরক্ষা পরিষেবা আরও সম্প্রসারিত করে সকল যোগ্য প্রবীণ নাগরিককে এর আওতায় আনা হবে।
  • ১০. প্রশাসনিক সুবিধায়, নতুন দিশা বাংলায়: রাজ্যে আরও ৭টি নতুন জেলা তৈরি করা হবে এবং সামাজিক ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পৌরসভার সংখ্যা বৃদ্ধি করা হবে।

বিধানসভা নির্বাচনের ইস্তাহার ও রাজ্য রাজনীতির ব্রেকিং খবরের লাইভ আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code