Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভিন্ন রাজ্য থেকে বিচারক এমনকি অবসরপ্রাপ্ত বিচারকদেরও SIR-এ নথিযাচাই ও নিষ্পত্তির কাজে নিয়োগ করা যাবে: সুপ্রিমকোর্ট

ভিন্ন রাজ্য থেকে বিচারক এমনকি অবসরপ্রাপ্ত বিচারকদেরও SIR-এ নথিযাচাই ও নিষ্পত্তির কাজে নিয়োগ করা যাবে: সুপ্রিমকোর্ট

Supreme Court



কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল-এর বেঞ্চ একটি রিপোর্টে জানায়, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) সংক্রান্ত নথি যাচাই ও নিষ্পত্তির কাজ বিচারকেরা শুরু করলেও বর্তমান সংখ্যক বিচারিক কর্মকর্তা সেই কাজ সময়ের মধ্যে শেষ করার জন্য পর্যাপ্ত নন।


এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এসআইআর ইস্যুতে জরুরি শুনানিতে বসে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর বেঞ্চ। শুনানিতে আদালত জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে প্রয়োজন হলে ভিন্‌রাজ্য থেকে অবসরপ্রাপ্ত বা কর্মরত বিচারিক কর্মকর্তাদের নেওয়া যেতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যের হাই কোর্টের অনুমোদনক্রমে অন্য রাজ্যের বিচারকদের নিয়োগের ক্ষেত্রেও ছাড়পত্র দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ বলছে—

১) ইতিমধ্যে নিযুক্ত বিচারকদের পাশাপাশি, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি চাইলে সিভিল জজ (সিনিয়র এবং জুনিয়র ডিভিশন) নিয়োগ করতে পারবেন। যাঁদের অন্তত ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁদেরও এই কাজে নিয়োগ করতে পারবেন।

২) অতিরিক্ত লোক প্রয়োজন হলে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ঝাড়খণ্ড ও ওড়িশা হাই কোর্টের প্রধান বিচারপতিদের কাছে কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারকদের এই কাজে যুক্ত করতে পারবেন। ঝাড়খণ্ড ও ওড়িশা হাই কোর্টকে অনুরোধ দ্রুত ও সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে। তাঁদের যাতায়াত, থাকা-খাওয়া, সাম্মানিক নির্বাচন কমিশন বহন করবে।

৩) কমিশনের নির্ধারিত এবং আদালতের আগের নির্দেশ মোতাবেক প্রাসঙ্গিক নথি গ্রহণ করতে হবে। গত ১৪ ফেব্রুয়ারির মধ্যে ইলেকট্রনিক বা শারীরিক ভাবে জমা দেওয়া নথিই কেবল বিবেচিত হবে।

৪) সব নথি যথাযথ কি না, তা যাচাই করে বিচারকদের সন্তুষ্ট করার দায়িত্ব সম্পূর্ণ ভাবে ইআরও এবং এইআরও-র।

৫) আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের শেষ দিন। তবে যদি ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ (তথ্যগত অসঙ্গতি) বা ‘আনম্যাপড ক্যাটেগরি’ যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হয়, তবে কমিশন তালিকা ধারাবাহিক ভাবে প্রকাশ করবে।


প্রধান বিচারপতি কান্ত জানান, হাই কোর্ট থেকে বলা হয়েছে যে এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতি দিন ২৫০টি করে নিষ্পত্তি করলেও, প্রায় ৮০ দিন সময় লাগবে। কিন্তু সুপ্রিম কোর্ট চায় সময়ের মধ্যেই কাজ শেষ হোক। তাই আদালত জানিয়ে দিয়েছে, এই কাজে ভিন্‌রাজ্য থেকেও বিচারক (এমনকি, অবসরপ্রাপ্ত বিচারক) নেওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code