Latest News

6/recent/ticker-posts

Ad Code

SIR-এর নামে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার আশঙ্কায় বিক্ষোভ, ২রা মার্চ বৃহত্তর আন্দোলনের ডাক SUCI-র

এসআইআর-এর নামে বৈধ নাগরিকদের নাম বাতিলের আশঙ্কা, মেখলিগঞ্জে স্মারকলিপি ও বিক্ষোভ এসইউসিআই(সি)-র

SUCI


মেখলিগঞ্জ: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার নামে একজনও বৈধ নাগরিকের নাম যাতে ভোটার তালিকা থেকে বাতিল না করা হয় এবং সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করা হয়— এই দাবিতে মেখলিগঞ্জ মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল এসইউসিআই (কমিউনিস্ট) দলের মেখলিগঞ্জ লোকাল কমিটি।


স্মারকলিপি দেওয়ার পর সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল মেখলিগঞ্জ শহর পরিক্রমা করে। মিছিলে দলের কর্মী-সমর্থকেরা অংশ নেন এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।


সংগঠনের মেখলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক হিতেন বর্মন অভিযোগ করেন, “লক্ষ লক্ষ মানুষের নামে অকারণে নোটিশ পাঠানো হচ্ছে। এর ফলে আশঙ্কা তৈরি হয়েছে যে বহু বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে।” তিনি দাবি করেন, একজনও বৈধ নাগরিকের নাম যাতে কোনওভাবেই বাতিল না হয়, তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে।


এই দাবিতে আগামী ২ মার্চ শিলিগুড়িতে একটি বৃহত্তর বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এসইউসিআই(সি)। সর্বস্তরের সাধারণ মানুষকে ওই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান হিতেন বর্মন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code