SFI-এর কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আকাশ রায় সহ মোট ২৫ জন সদস্য যোগ দিলেন তৃণমূলে!
হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি যোগদান সভার আয়োজন করা হয়। ওই সভায় স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)-এর কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা হলদিবাড়ি লোকাল কমিটির সম্পাদক আকাশ রায় সহ মোট ২৫ জন সদস্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এ যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী।
যোগদান সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার, হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায় বসুনিয়া, হলদিবাড়ি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিনহা, হলদিবাড়ি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সাহানুর হোসেন, হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান সৌরভ রায় (পিয়াল), ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস সহ তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য নেতৃত্ব।
এই যোগদানের ঘটনাকে ঘিরে হলদিবাড়ি মহলে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে বাম শিবিরের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ