Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইতিহাস গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, SIR মামলায় সুপ্রিমকোর্টে করলেন সওয়াল

ইতিহাস গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, SIR মামলায় সুপ্রিমকোর্টে করলেন সওয়াল 

Supreme Court


ইতিহাস গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে SIR শুনানিতে আদালত কক্ষে একই সারিতে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে SIR মামলার শুনানি চলে। এদিন সওয়াল করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম কেউ সর্বোচ্চ আদালতে সওয়াল করলেন। ইতিহাস রচনা করলেন মমতা।

এদিন আদালতে দাঁড়িয়ে মমতা বলেন, "আপনাদের অনুগ্রহেই আমি এখানে। অসংখ্য ধন্যবাদ। সমস্যা হল, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমরা ন্যায় বিচার পাচ্ছি না। বিচারের বাণী নিভৃতে কাঁদছে। মনে হল কোথাও বিচার পাচ্ছি না। আমি কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তি নই। কমিশনকে চিঠি লিখেছি। আমি আমার দলের হয়ে লড়াই করছি না। আমার রাজ্যের জন্য লড়াই করছি।"

প্রধান বিচারপতি সূর্যকান্ত মমতার আবেদনে থাকা কিছু অংশ পড়ে শোনান। জানান, বৈধ ভোটাররা যাতে বাদ যাতে না পড়েন, ভাষার টান দেখে নিশানা যাতে না করা হয়, AI-এর সাহায্য়ে কাজ করা নিয়ে মমতা যা যা তুলে ধরেছেন, সেগুলির সমাধান খুঁজে বের করা হবে। CJI জানান, কোনও ভাবেই বৈধ ভোটারদের বাদ দেওয়া যাবে না।




এর পর মমতাকে বলতে শোনা যায়, "ওরা এসবই করেছে। মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়েছে। তাদের নামও মুছে দেওয়া হয়েছে। দরিদ্র মানুষ, এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়েছেন,,,বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। বাংলার মানুষ খুশি যে আদালত আধারকে নথি হিসেবে গ্রাহ্য করতে বলেছে। অন্য রাজ্যে ডমিসাইল সার্টিফিকেট চলছে, জাতি শংসাপত্র চলছে। শুধুমাত্র বাংলাকে নিশানা করছে ওরা, তাও নির্বাচনের আগে। চার রাজ্যে নির্বাচন হবে। ২৪ বছর পর কেন? তিন মাসে করতে এত তাড়া কেন? ফসলের মরশুম রয়েছে, মানুষ বাইরে রয়েছেন। ১০০-র বেশি মানুষ মারা গিয়েছেন। হাসপাতালে অনেকে। অসমে হচ্ছে না কেন?"

মমতা আরও বলেন, "SIR শুধুমাত্র নাম মোছার একটা প্রক্রিয়া। চার মাস ধরে সেটাই চলছে। অপরিকল্পিত...বিজেপি শাসিত রাজ্য থেকে লোক আনা হচ্ছে। ৫৮ লক্ষের নাম মোছা হয়েছে। ওঁদের আবেদন জানানোর উপায়ও নেই। শুধুমাত্র বাংলাকে নিশানা করা হচ্ছে। বাংলার মানুষের উপর বুলডোজার চালানো হচ্ছে।"

মমতা বলেন, "ERO-র কোনও ক্ষমতা নেই। সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ৮৩০০ মাইক্রো অবজার্ভার। বিজেপি শাসিত রাজ্য থেকে আনা হয়েছে। মাইক্রো অবজার্ভাররা অফিসে বসে নাম মুছতে পারে না। ফর্ম ৬ জমা দিতে দিচ্ছে না। লক্ষ লক্ষ নাম মোছা রয়েছে। কত মানুষকে মৃত ঘোষণা করে দিয়ছে। ওরা নারী বিরোধী।"

এর আগে একাধিকবার নিজেকে আইনজীবী বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন সুপ্রিমকোর্টে আইনজীবী নয় সাধারণ নাগরিক হিসেবে সওয়াল করেছেন তিনি। কারণ, সুপ্রিমকোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে সেই সব আইনজীবীই সওয়াল করতে পারেন, সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে তালিকায় নাম নথিভুক্ত রয়েছে যাঁদের। তবে SIR নিয়ে তিনি যে আদালতে সওয়াল করতে পারেন, আগেই ইঙ্গিত দিয়েছিলেন মমতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code