দিনহাটা কিডজির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আনন্দে মাতল খুদেরা
নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: রবিবার দিনহাটা কিডজির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পুটিমারি উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠে। এদিন সকালে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল শ্রীমতী পূজা ধর।
এদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পুটিমারি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী কাকলী রায়, বিশিষ্ট যোগা শিক্ষিকা প্রিয়া সাহা, পুটিমারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জীব বর্মন এবং সুদীপ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা অত্যন্ত উৎসাহের সঙ্গে ফ্রগ রেস, ফ্লাওয়ার রেস, দৌড় এবং যোগা প্রদর্শনীতে অংশগ্রহণ করে। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও অভিভাবিকাদের জন্যও বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যা অনুষ্ঠানে এক আলাদা মাত্রা যোগ করে। সব মিলিয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপিত হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ