Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিলাসবহুল কনভেন্ট নয়, IAS অফিসার হয়েও মেয়ের স্কুল হিসেবে বাছলেন অঙ্গনওয়াড়ি!

IAS Officer Pulkit Garg: চিত্রকূটের ডিএম পুলকিত গর্গের পদক্ষেপে মুগ্ধ দেশবাসী

IAS Officer Pulkit Garg, Anganwadi Center, Chitrakoot DM, Government School Admission, IAS Daughter News, Education News India, আইএএস অফিসার, পুলকিত গর্গ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সরকারি স্কুল, চিত্রকূট জেলা ম্যাজিস্ট্রেট
photo credit:financialexpress

নিজস্ব প্রতিবেদন: সাধ্য থাকলেই যে সাধ পূরণ করতে হবে, এমন কোনো কথা নেই। মোটা মাইনের চাকরি মানেই যে সন্তানকে বিলাসবহুল বেসরকারি স্কুলে পড়াতে হবে, এই অলিখিত নিয়ম ভেঙে দিলেন চিত্রকূটের জেলা ম্যাজিস্ট্রেট (DM) এবং আইএএস অফিসার পুলকিত গর্গ (IAS Officer Pulkit Garg)। সমাজের স্রোতের বিপরীতে হেঁটে নিজের তিন বছরের মেয়েকে তিনি ভর্তি করালেন সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi Center)। তাঁর এই সিদ্ধান্তে তোলপাড় নেটদুনিয়া, প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ।

বর্তমানে মধ্যবিত্ত পরিবারও যেখানে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নামী বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন, সেখানে দাঁড়িয়ে দেশের অন্যতম সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকেও পুলকিত গর্গের (IAS Officer Pulkit Garg) এই সিদ্ধান্ত সত্যিই নজিরবিহীন। জানা গিয়েছে, পুলকিত চিত্রকূটের সদর ব্লকে অবস্থিত একটি সাধারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi Center) তাঁর ছোট মেয়ে সীতাকে ভর্তি করিয়েছেন। একজন জেলা শাসকের মেয়ে পড়বে সাধারণ ঘরের বাচ্চাদের সাথে—এই ঘটনা সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাতে বড় ভূমিকা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই সিদ্ধান্তের নেপথ্যে পুলকিত গর্গের (IAS Officer Pulkit Garg) যুক্তি অত্যন্ত স্পষ্ট। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে সীতার বয়স তিন বছর এবং তার এখন স্কুলে যাওয়ার সময় হয়েছে। কিন্তু কেন অঙ্গনওয়াড়ি?

এ প্রসঙ্গে পুলকিত বলেন, "আমরা এখন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সমীক্ষা করছি, দেখতে পাচ্ছি এখানে সবরকম সুবিধাই শিশুদের দেওয়া হচ্ছে। শিক্ষক-শিক্ষিকাদের বিশেষভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা ভালোভাবে শিক্ষা পায়।"

তিনি আরও জানান যে, এই কেন্দ্রগুলিতে (Anganwadi Center) শিশুদের জন্য প্রতিদিনের একটি নির্দিষ্ট রুটিন থাকে। আঁকার খাতা থেকে শুরু করে খেলার সামগ্রী—শিশুর মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় সব কিছুই সেখানে মজুত আছে। তাই তিনি মেয়েকে সেখানে ভর্তি না করানোর কোনো কারণ খুঁজে পাননি।

পুলকিত গর্গের (IAS Officer Pulkit Garg) এই পদক্ষেপ নিছকই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে গভীর বার্তা। যেখানে বাচ্চার একটু ভালো ভবিষ্যতের আশায় অভিভাবকরা সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে ছাত্রের অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে একজন আইএএস অফিসারের এই উদ্যোগ সরকারি পরিকাঠামোর ওপর বিশ্বাস ও ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code