Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলকাতায় সাড়ম্বরে পালিত হলো 'ভাষা উৎসব ২০২৬' ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

কলকাতায় সাড়ম্বরে পালিত হলো 'ভাষা উৎসব ২০২৬' ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

ভাষা উৎসব ২০২৬, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশে ফেব্রুয়ারি, ভিশন অফ বেঙ্গল, অল বেঙ্গল রিপোর্টার্স ক্লাব, কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল, গ্রন্থ প্রকাশ, বাংলা সাহিত্য, Bhasha Utsav 2026, International Mother Language Day, Kolkata Events

সুরশ্রী ব্যানার্জী, সংবাদ একলব্য: "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি!" - ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি এই আবেগ ও শ্রদ্ধাকে পাথেয় করেই কলকাতায় অনুষ্ঠিত হলো 'ভাষা উৎসব ২০২৬' এবং গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। গত ২২শে ফেব্রুয়ারি ২০২৬, শিয়ালদার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে 'ভিশন অফ বেঙ্গল', এবং তাদের সহযোগিতা করে 'অল বেঙ্গল রিপোর্টার্স ক্লাব'।


অনুষ্ঠানের আহ্বায়ক সরোজ চক্রবর্তী ও দেবকিশোর চক্রবর্তীর উদ্যোগে এদিন বিশিষ্ট কবি, সাহিত্যিক, আবৃত্তি ও সঙ্গীত শিল্পীদের বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. গোপাল চন্দ্র মিশ্র এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন প্রধান শিক্ষক বংশীবদন চট্টোপাধ্যায়। মাতৃভাষা চর্চার নানা দিক এবং এর প্রসার নিয়ে তাঁরা সহ অন্যান্য অতিথিরা মূল্যবান বক্তব্য রাখেন।


আলোচনা ও সম্মাননা প্রদান পর্বের পাশাপাশি কবিতা, গান, শ্রুতি নাটক এবং নৃত্যের মনমুগ্ধকর পরিবেশনায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। সাংস্কৃতিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় পঞ্চাশ জন শিল্পী। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— চৈতালি দাস মজুমদার, ত্রিপর্ণা চট্টোপাধ্যায়, ড. অরুনিমা দাসগুপ্ত, অনুরাগ বসু, ড. বিশ্বজিৎ মন্ডল, কাকলি চন্দ, উমা শংকর এবং ডাঃ নিতাই চন্দ্র ঘটক প্রমুখ।


সার্বিকভাবে, ভিশন অফ বেঙ্গল ও অল বেঙ্গল রিপোর্টার্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই ভাষা উৎসব উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে এবং মাতৃভাষা চর্চার ক্ষেত্রে একটি হৃদয়গ্রাহী ও স্মরণীয় সন্ধ্যা উপহার দিয়েছে।

সাংবাদিকের ছবি

সাংবাদিকের নাম-সুরশ্রী ব্যানার্জী 

২০০০ সালে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) সম্পন্ন করার পর তিনি সুরেন্দ্রনাথ কলেজ এবং কিপ্পা (Kippa) থেকে ডিজিটাল মিডিয়া জার্নালিজমে পড়াশোনা করেন। ২০০৮ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন এবং বিভিন্ন পত্র-পত্রিকায় মূলত সাহিত্য ও রাজনীতি বিষয়ে দক্ষতার সাথে কাজ করে আসছেন। ২০২০ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।। 

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code