Latest News

6/recent/ticker-posts

Ad Code

বর্ণাঢ্য অনুষ্ঠানে অনুষ্ঠিত হলো দিনহাটা শেমফোর্ড প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠা দিবস

Dinhata Shemford Primary School Foundation Day Celebration and Annual Program 2026

Dinhata Shemford Primary School Foundation Day Celebration and Annual Program 2026


সংবাদ একলব্য: 

অনুষ্ঠিত হলো দিনহাটা শেমফোর্ড প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন (Dinhata Shemford Foundation Day) ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষে চমৎকার আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় শহীদ হেমন্ত বসু কর্নার। কচিকাঁচাদের সুন্দর পারফরম্যান্সে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকায়। 



৮ই জানুয়ারি ২০২৪-এ প্রতিষ্ঠিত হয় দিনহাটা শেমফোর্ড প্রাইমারি স্কুল। একঝাঁক অভিজ্ঞ ও গুনীজনদের উদ্যোগে পথ চলা শুরু করে দ্বিতীয় বছর পূর্ণ করলো এই স্কুল। দ্বিতীয় বর্ষ প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে বেশ উন্মাদনা দেখা গেল। অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে একাধিক ইভেন্ট সম্পন্ন করে শুক্রবার অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 


এদিনের এই অনুষ্ঠানে কচিকাঁচাদের নিত্য নতুন ইভেন্ট বেশ নজর কাড়ে। কচিকাঁচাদের নৃত্য, আবৃত্তি, যেমন খুশি সাঁজো, যোগা সহ একাধিক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষিকাদের ও অভিভাবকদের অভিভাবিকাদের অংশগ্রহণ বেশ নজর কাড়ে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code