Dearness Allowance: বর্ষশেষে DA নিয়ে তথ্য তলব, গুরুত্বপূর্ণ আরটিআই (RTI) আপডেট
২০২৫ সালের শেষ দিনে পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (PWD) এবং খাদ্য ভবনে তথ্যের অধিকার আইন ২০০৫ (RTI) এর অধীনে একটি আবেদন জমা দেওয়া হয়েছে, যেখানে দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় আসার অপেক্ষায় রয়েছেন হাজার হাজার কর্মচারী। এই আরটিআই-এর মাধ্যমে সংগৃহীত তথ্য ভবিষ্যতে রাজ্য সরকারের সম্ভাব্য রিভিউ পিটিশন বা মডিফিকেশন অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করতে পারে ।
এই গুরুত্বপূর্ণ আরটিআই আবেদনটি করেছেন কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের সেকশন অফিসার এবং ইউনিটি ফোরামের অন্যতম প্রধান দেবপ্রসাদ হালদার ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ