Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBCS-এ আবেদনের সময়সীমা বৃদ্ধি, কবে আবেদনের শেষ তারিখ?

WBCS-এ আবেদনের সময়সীমা বৃদ্ধি, কবে আবেদনের শেষ তারিখ? 

Wbcs


বাড়ানো হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার আবেদন গ্রহনের সময়সীমা। ৯ই ডিসেম্বর ছিল আবেদনের শেষ তারিখ কিন্তু ৯ই ডিসেম্বর এক বিজ্ঞপ্তি জারি করে আবেদন গ্রহনের সময়সীমা ৭ দিন বাড়ালো কমিশন। ১৬ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।

West Bengal Public Service Commission গত ১৮ই নভেম্বর থেকে আবেদন গ্রহন শুরু করেছিল। এখন আবেদন গ্রহন চলবে ১৬ই ডিসেম্বর পর্যন্ত। ১৯ থেকে ২৩শে ডিসেম্বর পর্যন্ত আবেদনকারীরা তাদের আবেদন এডিট করতে পারবেন।

দীর্ঘ প্রতীক্ষার পর, পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ (PSCWB) অবশেষে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) ইত্যাদি পরীক্ষা, ২০২৪-এর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি (Advertisement No. 08/2024) প্রকাশ করেছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) ডিগ্রী অর্জন করলেই করা যাবে আবেদন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি হিসেবে ২১০/- টাকা ধার্য করা হয়েছে। তবে, পশ্চিমবঙ্গের SC/ST এবং PwBD (৪০% বা তার বেশি প্রতিবন্ধকতা) প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code