Sanchar Sathi: সঞ্চার সাথী অ্যাপ নিয়ে বিতর্ক, কেন্দ্রের নতিস্বীকার
অ্যাপের মূল ফিচারসমূহ
সোমবার কেন্দ্র জানায়, আগামী ৯০ দিনের মধ্যে বাজারে আসা সব নতুন স্মার্টফোনে এই অ্যাপ প্রি-লোড করতে হবে এবং গ্রাহক চাইলে তা ডিলিট করতে পারবেন না। বিরোধীরা অভিযোগ তোলে, সাইবার নিরাপত্তার নামে আসলে সাধারণ মানুষের ফোনে নজরদারি চালাতে চাইছে সরকার।
বিরোধিতার জেরে মঙ্গলবার কেন্দ্র নতিস্বীকার করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট করেন—
“এই অ্যাপ সকলের ফোনে রাখাটা আমাদের কর্তব্য। কিন্তু সেটা ফোনে গ্রাহক রাখবেন কিনা, সেটা গ্রাহকের সিদ্ধান্ত।”
সাইবার প্রতারণা রুখতে কার্যকরী হলেও বাধ্যতামূলক ইনস্টলেশন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে সঞ্চার সাথী। এখন গ্রাহকই ঠিক করবেন, তিনি এই অ্যাপ ব্যবহার করবেন কিনা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ