হুমায়ুন কবীরের বাবরি মসজিদের শিলান্যাসের মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট
হুমায়ুন কবীরের বাবরি মসজিদের শিলান্যাসের মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। হুমায়ুনের মসজিদ নির্মাণের প্রস্তাব সংবিধানবিরোধী বলে অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আজ ছিল সেই মামলার শুনানি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ সেই মামলায় কোনো হস্তক্ষেপ করলো না।
অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনই ৬ ডিসেম্বর বেলডাঙায় ওই নামের মসজিদের শিলান্যাস করবেন বিধায়ক হুমায়ুন কবীর। আর তার বিরোধীতায় হাইকোর্টে মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, এই ধরনের অনুষ্ঠানে এলাকায় অশান্তির সম্ভাবনা রয়েছে। শান্তি বিঘ্নিত হতে পারে। রাজ্যকে এলাকার বাসিন্দাদের, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কেন্দ্রের অবস্থানও জানতে চেয়েছিল আদালত। কেন্দ্রের তরফে জানানো হয় এলাকাটা সংবেদনশীল। এর আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। আদালত, আগামীকাল বাবরী মসজিদের শিলান্যাসের কারণে রাজ্য ও কেন্দ্র আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার নির্দেশ দেয়। শিলান্যাসের কর্মসূচিকে ঘিরে যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি না-তৈরি হয়, তা তাদের নিশ্চিত করতে হবে।
হুমায়ুনের মসজিদের শিলান্যাসে আপাতত কোনও বাধা নেই। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না-হয়, তা পুলিশকে নিশ্চিত করতে হবে। পুলিশ জানিয়েছে, তারা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ