কোরান শরিফ নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বিজেপির বিধায়ক অসীম সরকারের নামে অভিযোগ দায়ের থানায়
নদীয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপির বিধায়ক অসীম সরকারের সাম্প্রতিককালে পবিত্র কোরআন শরিফ নিয়ে কুরুচিকর বক্তব্যের জন্য সরব হলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বিজেপির বিধায়ক অসীম সরকার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরান নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নাদনঘাট থানার পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন নাদনঘাট থানায় বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসীম সরকারের বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়।
তাদের দাবি অসীম সরকারের এই কুরুচিকর মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। এলাকায় অশান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। যাতে প্রশাসনের তরফ থেকে আইন অনুযায়ী বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয় তার দাবি জানান তারা।
অবিলম্বে এই মন্তব্য করার জন্য অসীম সরকারকে ক্ষমা চাইতে হবে এবং এই ধরনের মন্তব্য করা বন্ধ করতে হবে বলেও জানান তাঁরা। তারা আরো বলেন বিভিন্ন থানায় অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। তারা আরো বলেন থানা থেকে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ