ভক্তিভরে মাথায় ফুল ছোয়ানোই কাল হল মহিলার!
শুক্রবার দিনদুপুরে ঘড়ি মোড় এলাকায় কেনাকাটির উদ্দেশ্যে বেরোনো ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানসী গুপ্তার সঙ্গে প্রথমে এক মধ্যবয়স্ক ব্যক্তি এবং পরে এক যুবক কথাবার্তা শুরু করে। পারিবারিক দুঃখ-কষ্ট ও দেব-দেবী সংক্রান্ত কথার মাধ্যমে তাঁকে বিভ্রান্ত করা হয় বলে অভিযোগ।
অভিযুক্তরা মানসী দেবীকে তাঁর গলার সোনার চেন খুলে ব্যাগে রাখতে বলেন। নিজে খুলতে না পারায় যুবকটি নিজেই চেন খুলে পার্সে ঢুকিয়ে দেয়। এরপর দক্ষিণা হিসেবে সামান্য টাকা নিয়ে একটি ফুল তাঁর হাতে দেয়। ফুলটি মাথায় ছোঁয়ানোর কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ বোধ করলে সেই সুযোগে অভিযুক্তরা তাঁর পার্স নিয়ে পালিয়ে যায়।
পরে স্বাভাবিক অবস্থায় ফিরলে তিনি কান্নায় ভেঙে পড়েন ও চিৎকার শুরু করেন। খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ দোষীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ