ইডেনে টসে হারলো ভারত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে কারা?
শুক্রবার ক্রিকেটের নন্দনকাননে টসে হারলো ভারত। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাভুমা। ফলে প্রথমে বোলিং করতে হবে ভারতকে। ভারতের প্রথম একাদশে ৪ স্পিনার। বলা ভালো এক স্পিনার এবং ৩ স্পিন বোলিং অলরাউন্ডার সুযোগ পেয়েছেন।
ওপেনিং জুটি পরিবর্তন করেনি ভারতীয় শিবির। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ইনিংস শুরু করা যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলই ওপেন করবেন ইডেনে। রয়েছেন দুই জোরে বোলার জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। প্রথম একাদশে জায়গা হয়নি সাই সুদর্শনের। চোট সারিয়ে দলে ফিরে এসেছেন ঋষভ পন্থ।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ